• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই সরকার জনপ্রিয়তার শীর্ষে ডাবের পানিতে চেতনানাশক’ মিশিয়ে মানুষকে অজ্ঞান: নওগাঁয় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার পেকুয়ায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুর্গত এলাকা পরিদর্শন চুয়াডাঙ্গায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, সামারি ট্রায়ালে এক বছরের কারাদণ্ড ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান দেশের চার বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা চট্টগ্রাম শহর ও জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু ডুবে থাকা রেলপথ ৫ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী আগামী মাসে তফসিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা

মাসুমদিয়া খন্দকার জোবেদা বেগম ডিগ্রি কলেজে অফিস সহকারী নিয়োগ নিয়ে অভিযোগ মিথ্যা

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ৫১৩ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

 প্রতিনিধি, পাবনা: পাবনার বেড়া উপজেলার মাসুমদিয়া খন্দকার জোবেদা বেগম ডিগ্রি কলেজে অফিস সহকারী নিয়োগ প্রক্রিয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুষ ও দুর্নীতির অভিযোগ ছড়ানো হলেও তা ভিত্তিহীন বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত এ কলেজটি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে পাঠদান করে আসছে। কলেজ সূত্রে জানা গেছে, সম্প্রতি অফিস সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে মেধাতালিকা অনুযায়ী ফলাফল প্রকাশ করা হয়।

এ পরীক্ষার সময় পাবনা জেলা প্রশাসকের প্রতিনিধি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, পাবনার সরকারি বুলবুল কলেজের অধ্যক্ষ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রতিনিধির উপস্থিতি ছিল। নিয়োগ কমিটির দাবি, সব প্রক্রিয়াই নিয়ম মেনে স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হয়েছে। তবু একটি মহল বিভিন্ন প্রার্থীর নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ঘুষ ও অনিয়মের’ অভিযোগ ছড়িয়ে দেয়। তারা মূলত নিজেদের প্রার্থী পরীক্ষা ছাড়া নিয়োগ দিতে না পেরেই এই মিথ্যা অভিযোগের আশ্রয় নিয়েছেন। সরেজমিনে ঘুরে ও স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় একটি গোষ্ঠী নিয়োগকে ঘিরে মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে। কলেজ কমিটি অভিযোগ করেছে, ওই মহল কলেজ প্রাঙ্গণে মব তৈরি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা করেছিল, তবে তা সফল হয়নি।

এলাকাবাসীরও দাবি, কলেজের শিক্ষা পরিবেশ সুরক্ষায় তারা অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছেন এবং থাকবেন। এ বিষয়ে কলেজ কমিটির জানান, ‘কোনো প্রমাণ ছাড়া যারা দুর্নীতির অভিযোগ তুলছেন তাদের উদ্দেশ্য অসৎ।বহিরাগতদের উসকানিতে অরাজকতা তৈরির চেষ্টা হলে আমরা আইনগত ব্যবস্থা নেব।’  কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম খান বাবু বলেন, নিয়ম মেনেই নিয়োগ দেওয়া হয়েছে। একজন অফিস সহকারীর (কেরানী) বেতন ৮ থেকে ১০ হাজার টাকা হয়। অথচ যারা অভিযোগ দিচ্ছেন তারা বলছেন ১৮ লাখ টাকা ঘুষ দেওয়া হয়েছে।

এই অভিযোগ যে অসত্য সেটি সবাই বুঝতে পারে। তিনি আরও বলেন, নিয়োগ কমিটিতে স্থানীয় প্রশাসন, দুইটি সরকারি কলেজের প্রতিনিধি, ডিজির প্রতিনিধি ছিলেন। তাদের উপস্থিতিতে লিখিত ও মৌখিক পরিক্ষা হয়েছে। নিজেদের মনমত প্রার্থী নিয়োগ পরীক্ষায় টিকতে না পারায় কেউ কেউ এসব প্রোপাগান্ডা চালাচ্ছেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com