• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

রাজশাহীতে বিয়ের প্রলোভনে তরুণী ধর্ষণ, র‌্যাবের অভিযানে যুবক গ্রেপ্তার

dailydhakamail / ২১২ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার তরুণীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মোঃ সামিউল আলম জয় (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

রবিবার (২৪ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে রাজশাহীর দুর্গাপুর থানার কুহার গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেপ্তারকৃত সামিউল আলম জয় রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছি গ্রামের মৃত মোঃ জালালের ছেলে। বর্তমানে তিনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সাধুর মোড়ে বসবাস করছিলেন।

র‌্যাব জানায়, ভিকটিম ও আসামির পরিবার ২০২১ সাল থেকে একই এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল। এ সুযোগে আসামি ভিকটিমের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলে। পরে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে তাকে একাধিকবার ধর্ষণ করে। সর্বশেষ গত ১৫ জুন বিকেলে ভিকটিমকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। কিন্তু বিয়েতে অসম্মতি জানালে ভিকটিম মানসিকভাবে ভেঙে পড়ে।

ঘটনার পর ভিকটিমের মা বাদী হয়ে বোয়ালিয়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জয়কে গ্রেপ্তার করে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৫ জানায়, নারী নির্যাতন, মাদক, প্রতারণা ও অপরাধী চক্র নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com