• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম
তরুণ সাংবাদিক হাসান হাওলাদারকে হুমকির ঘটনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ। সেন্টমার্টিনে ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সবুজায়ন উদ্যোগ; প্লাস্টিকমুক্ত সৈকত অভিযানে অংশ নিলেন পরিবেশ প্রতিমন্ত্রী অভাবের তাড়নায় ঘর ভাড়া পরিশোধে ৫০০ টাকায় মাথার চুল বিক্রি, ২ সন্তান নিয়ে রেললাইনে রেহানা পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন

মহাদেবপুর সাংবাদিক সাজুর উপর ন্যাক্কারজনক হামলা বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)– তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ

dailydhakamail / ১৫৫ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ-ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ।
নওগাঁর মহাদেবপুর উপজেলার সাব-রেজিস্ট্রার অফিস ও দলিল লেখক সমিতির অনিয়ম ও দুর্নীতির তথ্যচিত্র সংগ্রহ করতে গিয়ে নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ডিবিসি নিউজের নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক এ কে সাজু-র উপর সন্ত্রাসী হামলার ঘটনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা প্রকাশ করছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত অনুযায়ী, গত বুধবার (২৭ আগস্ট) বিকাল ৫টার দিকে মহাদেবপুর সাব-রেজিস্ট্রার অফিসের ভিতরে চলমান অনিয়মের ভিডিও ধারণ করতে গেলে হঠাৎ একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এসময় তাকে অফিসের ভেতরে আটকে রেখে ১৫-২০ জন মিলে বেদম মারধর করে এবং তার ক্যামেরা, মোবাইল ফোন, ইয়ারফোন ও ডিবিসি টেলিভিশনের পরিচয়পত্র (আইডি কার্ড) ছিনিয়ে নেয়।

পরে অন্যান্য সাংবাদিক ও পুলিশ এসে তাকে উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান বলেন—“এটি শুধু একজন সাংবাদিকের উপর হামলা নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতার উপর বর্বরোচিত আঘাত। আমরা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।”

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার বলেন—
“গণতান্ত্রিক সমাজে সাংবাদিকরা জাতির বিবেক। তাদের উপর হামলা মানে সত্যকে রুদ্ধ করার অপচেষ্টা। আমরা এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি, নওগাঁ জেলা পুলিশ সুপার, নওগাঁ ডিবি পুলিশ ও মহাদেবপুর থানা পুলিশের সুদৃষ্টি কামনা করছি, যেন দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হয়।”

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) স্পষ্ট করে জানাচ্ছে—গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় যেকোনো অন্যায়, অনিয়ম ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সংগঠন সর্বদা সোচ্চার থাকবে।

—বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com