• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক

ঝিনাইদহের নবীন শিল্পী শামীমকে নতুন মোবাইল উপহার দিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর প্রতিষ্ঠাতা সভাপতি মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমান।

dailydhakamail / ২৫৩ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার মিরপুরে ১০ নম্বর বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) কার্যালয়ে গত ২৯ আগস্ট শুক্রবার অনুষ্ঠিত জরুরি আলোচনা সভা শেষে ঝিনাইদহের নবীন শিল্পী শামীমের হাতে ১ টি নতুন মোবাইল ফোন উপহার হিসেবে তুলে দেওয়া হয়েছে।

জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি শারমিন আরার অনুরোধে এই উদ্যোগ গ্রহণ করেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র সম্পাদক মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমান, যিনি মানবাধিকার, সামাজিক উন্নয়ন এবং তরুণ প্রতিভাদের পাশে দাঁড়ানোর জন্য পরিচিত মুখ।

শামীম দীর্ঘদিন ধরে সংগীত ও কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করছেন। ছোটবেলা থেকেই তিনি গান পরিবেশন করতেন এবং ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করেন। কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে তার কাছে মোবাইল ছিল না, যা নতুন গান রেকর্ড করা ও ভিডিও তৈরি করতে বাধা সৃষ্টি করত।

শামীম বলেন, “আজকের উপহার আমার জন্য নতুন দিগন্ত খুলে দিয়েছে। আমি এ সুযোগ কাজে লাগিয়ে আরও ভালো কিছু করতে চাই।”

খান সেলিম রহমান দীর্ঘদিন ধরে মানবাধিকার, অসহায় শিল্পী ও তরুণ প্রতিভাদের সহায়তায় সক্রিয়। তিনি মনে করেন, প্রতিটি প্রতিভা দেশের সম্পদ, এবং তা বিকশিত করতে সহায়তা করা সমাজের কর্তব্য।

উপস্থিত সদস্যরা বলেন, “খান সেলিম রহমান শুধু সংগঠক নন, তিনি মানবতার সত্যিকারের ফেরিওয়ালা। ছোট সহায়তাও বড় পরিবর্তন আনতে পারে।” মোবাইল উপহার দেওয়ার অনুষ্ঠানে শামীমের সৃজনশীল কার্যক্রম, সীমাবদ্ধতা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর সহ-সভাপতি ও দৈনিক জনজাগরণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ শিহাব উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র সহ-বার্তা সম্পাদক ওয়ারেছ আহমেদ তাপস, যুগ্ন সাধারণ সম্পাদক সুমন খান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শফিকুর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম আহমেদ তপু সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংগঠক, প্রেস ক্লাবের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা।

মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমান শুধুমাত্র শিল্পীদের পাশে দাঁড়ান না; তিনি সামাজিক কর্মকাণ্ড ও দারিদ্র্য নিরসনেও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। কোনো সাংবাদিক হামলা মামলার সময় নির্যাতনের শিকার হলে তিনি নিজ অর্থায়নে পাশে দাঁড়ান। ২০২০ সালে করোনাকালে বগুড়ায় ১০ লক্ষ টাকার খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করেছেন। ২০২৪ সালের বন্যায় কুমিল্লা ও ফেনীর ক্ষতিগ্রস্ত মানুষের পাশে নিজ অর্থায়নে সহায়তা পৌঁছে দেন। শীতকালে মিরপুর ও আশেপাশের এলাকার গরীব ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। প্রতি রমজান মাসে হাজার হাজার অসহায় হতদরিদ্র মানুষকে ইফতার সামগ্রী বিতরণও করেন।

শিল্পী শামীমের হাতে মোবাইল উপহার দেওয়া অনুষ্ঠান কেবল ব্যক্তিগত সহায়তা নয়, এটি মানবিক, সামাজিক ও সাংস্কৃতিক বার্তা বহন করে। খান সেলিম রহমানের উদাহরণ তরুণদের মধ্যে আত্মবিশ্বাস, উদ্দীপনা ও সৃজনশীলতা বৃদ্ধি করে, যা দেশের সাংস্কৃতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com