• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমানের একমাত্র ছেলে খান সিফাত রহমান রাফির ১৭তম জন্মদিন পালিত

dailydhakamail / ২২৫ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

শেখ হুমায়ুন কবির সিনিয়র রিপোর্টার:- জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সংগঠক খান সেলিম রহমান ও আছিয়া রহমানের একমাত্র সন্তান খান সিফাত রহমান রাফির ১৭ তম শুভ জন্মদিন পালন করা হয়।

গত ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাজধানী ঢাকা মিরপুর-১০ নম্বরে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) কার্যালয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে জন্মদিন পালন করা হয়।

দিনটি উপলক্ষে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বন্ধু-বান্ধব, সাংবাদিক ও অসংখ্য শুভানুধ্যায়ী উপস্থিত হয়ে রাফিকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অনুষ্ঠানে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত সবার উদ্দেশে খান সেলিম রহমান ও তার সহধর্মিণী আছিয়া রহমান বলেন, আমাদের একমাত্র ছেলে খান সিফাত রহমান রাফি যেন একজন সৎ, ন্যায়পরায়ণ, মানবিক ও দেশপ্রেমিক মানুষ হিসেবে বেড়ে ওঠে এবং সমাজ ও দেশের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে পারে—এটাই আমাদের একান্ত কামনা। আমরা সকলের কাছে তার জন্য দোয়া চাই।
তোমার জীবন হোক সুন্দর এই পৃথিবীর মতোই রঙিন,
পূরণ হোক তোমার প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা,
আলোয় ভরে উঠুক তোমার আগামীর প্রতিটি দিন।

খান সেলিম রহমান রাফির উদ্দেশ্যে বলেন
আমার দোয়া ও আশীর্বাদ সব সময় তোমার সাথে থাকবে।
বেঁচে থাকো হাজার বছর ধরে—
হাসিমুখে, ভালোবাসায়, সফলতায় ভরে উঠুক তোমার প্রতিটি মুহূর্ত।

অতিথিরা রাফির দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে রাফি তার মেধা, জ্ঞান, সততা ও মানবিকতার মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক খান সেলিম রহমানের বাবা আলহাজ্ব আবদুর রব মিয়া আলহাজ্ব মোঃ ইউসুফ মেম্বার,ধলী গৌরনগর পূর্ব শাখা বিএনপির সভাপতি
মোঃ হায়দার খান নাগর (সাবেক সহ-সম্পাদক উত্তরা পশ্চিম থানা বিএনপি), হারুন অর রশিদ জিন্নাহ (যুগ্ম আহ্বায়ক, মিরপুর থানা স্বেচ্ছাসেবক দল), ওয়ারেছ আহমেদ ভূঁইয়া (সহ বার্তা সম্পাদক, জাতীয় দৈনিক মাতৃজগত), মোঃ শফিকুর রহমান (ধর্ম বিষয়ক সম্পাদক, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব), সুমন খান (যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব) প্রমুখ।

এছাড়াও খান সিফাত রহমান রাফির শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক মাতৃজগত পত্রিকা সিনিয়র সহ -সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)– প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার,জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র নির্বাহী সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর সহ-সভাপতি মোজাম্মেল হোসেন বাবু, সহ-সম্পাদক শাহিন আলম ভূঁইয়া, সিনিয়র রিপোর্টার শেখ মোঃ হুমায়ুন কবির,স্টাফ রিপোর্টার এস কে ইয়াসিন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি শারমিন আরা, সিনিয়র রিপোর্টার হাজেরা বিবি লাকী, তন্ময় চৌধুরী, সৈয়দ ওসামা বিন সিহাব, এস এম রফিক, সেজান কাউসারসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই আন্তরিকভাবে প্রার্থনা ও শুভকামনা জানান, যেন খান সিফাত রহমান রাফির জীবন আলোকিত, সুস্থ, দীর্ঘায়ু ও সফলতার পথচলায় পরিপূর্ণ হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com