• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বদলগাছীতে মানবিক সহায়তার ভিজিএফ চাউল বিতরণ বরিশালে বিএনপির উদ্যোগে দোয়া ও শোকরানা মোনাজাত বিএনপি জনগণের রায়ে বিশ্বাসী, জনগণের জন্য কাজ করে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁর বদলগাছীতে বছরের প্রথম বৃষ্টিতেই ইটভাটার সর্বনাশ: ১০ কোটি টাকার কাঁচা ইট নষ্ট — হতাশায় ভাটা মালিকরা চরভদ্রাসনে পদ্মা নদীর পাড়ে ফসলি জমির মাটি বিক্রির হিড়িক: হুমকিতে কৃষি ও পরিবেশ ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়াই প্রকৃত ঈদ — এ্যাডভোকেট শাহানাজ জামান বরিশাল হলিডে স্কুলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০০ পরিবার পেল ছাগল ও ফ্লোরম্যাট দুলালপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জিসাস বরিশাল জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে জাকির সভাপতি ও জাহিদুর সাধারণ সম্পাদক নির্বাচিত নরসিংদীর শিবপুরে সৌদি আরবের উপহারকৃত খেজুর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ঈদ উপহারের ১০ কেজি চাল বিতরণ। হযরত খাজা মুহিউদ্দিন চিশতী (রহ.) এর সিলসিলার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা। 

চার দফা দাবিতে কুড়িগ্রামে পল্লী বিদ্যুৎ কর্মীদের অবস্থান কর্মসূচি

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ৯৭ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

 

আসাদুজ্জামান,প্রতিনিধি, কুড়িগ্রাম:

চার দফা দাবিতে কুড়িগ্রামে অবস্থান কর্মসূচি পালন করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা। আজ রোববার(৭ সেপ্টেম্বর) সকাল থেকে কুড়িগ্রাম পল্লী বিদ্যুৎ কার্যালয়ের চত্বরে এই কর্মসূচি শুরু হয়। দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ব্যানারে এই কর্মসূচিতে অংশ নেন কর্মকর্তা-কর্মচারীরা।
এসময় আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ, অন্যায়ভাবে চাকরিচ্যুত ও বরখাস্ত হওয়া কর্মকর্তাদের পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে আন্দোলন চললেও বিদ্যুৎ মন্ত্রণালয় তা বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। বরং আন্দোলনের সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বদলি, বরখাস্ত ও চাকরিচ্যুতির মাধ্যমে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
কর্মসূচিতে বক্তারা বলেন, বিদ্যুৎ বিভাগের অধীনে পল্লী বিদ্যুৎ সমিতি ও বোর্ডের মধ্যে দীর্ঘদিনের অর্ন্তদ্বন্দ্বের সমাধানে একাধিকবার কমিটি গঠন ও আশ্বাস দেওয়া হলেও এখনো কোনো বাস্তব অগ্রগতি হয়নি। বরং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ আরও বেড়েছে।
তারা দাবি করেন, পল্লী বিদ্যুৎ সমিতির কাঠামোগত সংস্কার এবং আরইবি-পিবিএস একীভূত করে কোম্পানি গঠন করতে হবে। একই সঙ্গে সকল অনিয়মিত ও চুক্তিভিত্তিক কর্মীদের নিয়মিত করতে হবে। বরখাস্ত ও বদলি হওয়া কর্মকর্তা-কর্মচারীদের আগের কর্মস্থলে পুনর্বহাল, চাকরিচ্যুতদের চাকরিতে ফিরিয়ে নেওয়ার দাবিও জানান তারা।
এ ছাড়া, শহীদ মিনারে পূর্বের কর্মসূচিতে অংশ নিতে না পারা পাঁচজন লাইনক্রুকে আগের কর্মস্থলে যোগদানের সুযোগ দেওয়ার দাবি ওঠে। দুর্নীতির অভিযোগে যেসব কর্মকর্তা-কর্মচারী পল্লী বিদ্যুতায়ন বোর্ডে কর্মরত, তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com