• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

জাগপা কেন্দ্রীয় কমিটি সভাপতি লুৎফর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন

dailydhakamail / ১৮৫ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

আইয়ুব আলী তালুকদার নিজস্ব প্রতিবেদক:- জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) কেন্দ্রীয় কমিটি সভাপতি ও জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতা, বগুড়ার কৃতি সন্তান ও বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমানের উপর অতর্কিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় বগুড়া জেলা জাগপার উদ্যোগে শহরের সাতমাথায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

জেলা জাগপা সভাপতি মোকলেসুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন—সিনিয়র সহ-সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক আইয়ুব আলী তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু জমাদ্দার, জাগপা নেতা ডা. নুরুল ইসলাম, বিশিষ্ট শ্রমিক নেতা মো. লিটন শেখ বাঘা, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সভাপতি মো. আরমান হোসেন ডলার, সাংগঠনিক সম্পাদক মো. সাব্বির হোসেন ছাবদুল, শ্রম সম্পাদক মো. আল-আমিন হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জাগপা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আইয়ুব আলী তালুকদার বলেন, যেখানে জাতীয় নেতৃবৃন্দই নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে। তাঁরা সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন বলেন, এ হামলা গভীর ষড়যন্ত্রের অংশ। একটি মহল ইচ্ছাকৃতভাবে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে নির্বাচন বানচালের চেষ্টা করছে। সরকারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চরম ব্যর্থতা প্রতিদিন ভায়োলেন্স, খুন ও ধর্ষণের মতো ঘটনা বাড়াচ্ছে। তিনি হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান।

জেলা সভাপতি মোকলেসুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার না করা হয়, তবে বগুড়া থেকেই দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে এবং প্রয়োজনে সারা বাংলাদেশে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com