• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

সিরাজগঞ্জে জাতীয়তাবাদী মহিলাদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন,আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা।

dailydhakamail / ১৫৩ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:-সিরাজগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে জেলা শহরে আনন্দ শোভাযাত্রা প্রদর্শনসহ দিনব্যাপী বিভিন্ন আয়োজন করা হয়।

সকালে জেলা শহরের ই.বি. রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর দলের প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বিকেলে ইবি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তন সবুজ চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মহিলাদল সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোছাঃ সাবিনা ইয়াসমিন হাসি।

আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক এমপি রুমানা মাহমুদ। শুভ উদ্বোধনের পর তিনি বক্তব্যে বলেন—

> “দেশের মানুষের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিতে ৪৭ বছর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে জন্ম হয়েছিল বিএনপির। অতীতের সকল সংকট ও আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা বিএনপি আজও সেই ঐতিহ্য বহন করছে।”

তিনি আরও বলেন, বিএনপির ইতিহাস হলো দেশ গঠনে যুদ্ধ ও আত্মত্যাগের ইতিহাস, আর আওয়ামী লীগের ইতিহাস হলো পলায়নের ইতিহাস। একটি কুচক্রী মহল নির্বাচনী পরিবেশ ঘোলা করার চেষ্টা চালাচ্ছে, তবে দেশব্যাপী তারেক রহমানের কর্মীরা সব ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত রয়েছে। সঠিক সময়ে নির্বাচন ব্যাহত করার চেষ্টা হলে ঘোলা জল পরিস্কার করার হুঁশিয়ারি দেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, সাবেক ভিপি শ্রী অমর কৃষ্ণ দাস, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক ভিপি শামীম খান, যুগ্ম-সম্পাদক মোস্তফা নোমান আলাল, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাজেশ, সহ-দপ্তর সম্পাদক সাংবাদিক শেখ এনামুল হক, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমীন খান, সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সেরাজ প্রমুখ নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলাদল সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জোৎস্না মন্ডল, সাধারণ সম্পাদক মোছাঃ এলেমা বেগম, সহ-সভাপতি মোছাঃ মেরী খাতুন, শহর মহিলা দলের নেত্রী সাফিয়া সুলতানা, জান্নাতুল ইসলাম পলি, সদর উপজেলা মহিলা দলের সভাপতি প্রার্থী মোছাঃ শুকতাঁরা, শহর মহিলা দলের সাধারণ সম্পাদক প্রার্থী মোছাঃ নয়নতাঁরা, ৯নং কালিয়া হরিপুর ইউনিয়ন মহিলা দলের প্রার্থী মোছাঃ ফেরদৌসী খাতুনসহ আরও অনেক নেত্রী, নেতৃবৃন্দ ও কর্মী।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com