• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

নন্দীগ্রামে রাস্তা সংস্কার করে আলোচনায় জামায়াত নেতা হাফেজ সাখাওয়াত

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৪৭ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

নিতাই নন্দীগ্রাম প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে ভাটগ্রাম ইউনিয়নের ভাটগ্রাম থেকে বিশা অবহেলিত ২কি.মি রাস্তা সংস্কার করে আলোচনায় এসেছেন হাফেজ মো: সাখাওয়াত হোসেন নামে জামায়াতে ইসলামীর যুব বিভাগের এক নেতা। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়ন যুব বিভাগ ও ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি।
প্রাপ্ত তথ্যে জানা যায়, উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ভাটগ্রাম থেকে বিশা পর্যন্ত ২ কি.মি রাস্তা দীর্ঘদিনের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তাটি একসময় এলাকাবাসীর জন্য অভিশাপে পরিণত হয়েছিল। বর্ষা মৌসুম এলেই কাঁদা-পানি ও মাটি মিশে একাকার হয়ে গিয়ে চলাচলে এলাকাবাসীর জন্য এক ভয়াবহ ভোগান্তির কারণ হয়েছিল। স্কুলগামী শিশু থেকে শুরু করে কৃষক-শ্রমিক সবাইকে নিত্যদিন দুর্ভোগ পোহাতে হতো। এমন পরিস্থিতিতে এগিয়ে আসেন এলাকার প্রিয়মুখ জামায়াতে ইসলামীর জনবান্ধন নেতা হাফেজ মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি তার উদ্যোগে আনুমানিক ১৫০০ ইট সরবরাহ করে ভাঙাচোড়া রাস্তা সংস্কার করে দেন। ইতিপূর্বেও তিনি ব্যাক্তিগত প্রচেষ্টায় এই রাস্তায় ইট দিয়ে সাময়িকভাবে যাতায়াতের ব্যবস্থা করেছিলেন। তার এই মানবিক পদক্ষেপ এলাকাবাসীর জীবনে যেন নতুন আলো নিয়ে এসেছে। স্থানীয়রা জানান, হাফেজ মোহাম্মদ সাখাওয়াত হোসেন শুধু একজন সংগঠক নন, তিনি জনগণের দুঃখ-দুর্দশার সাথী, প্রকৃত অর্থেই মানুষের বন্ধু। তার উদ্যোগে তৈরি এই রাস্তা আজ প্রমাণ করেছে সেবামূলক কাজই মানুষের হৃদয় জয় করার সবচেয়ে বড় হাতিয়ার। জানতে চাইলে হাফেজ মো: সাখাওয়াত হোসেন বলেন, এই কাজে সরাসরি সহযোগিতা করেছেন ৮নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর ভাই, আফসার ভাই, শফিকুল ইসলাম শফি ভাইসহ আরও অনেকে। তাদের আন্তরিক সহযোগিতা এলাকাবাসীর বাংলাদেশ জামায়াতে ইসলামী সংগঠন প্রশংসিত হয়েছে। ভবিষ্যতেও এমন কল্যাণমুখী কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জামায়াতে ইসলামীর এই নেতা।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com