• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম
লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষের নিউজ সংগ্রহের সময় সাংবাদিক হত্যার চেষ্টায় গ্রেপ্তার তিন।

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৫০ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

আবুনাঈম রিপন শিবপুর নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর সদর উপজেলার আলোকবালিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের বন্দুকযুদ্ধে ইদন মিয়া (৭০) নামে একব্যক্তি নিহত ও একাধিক ব্যক্তি আহত হয় এমন সংবাদের ভিত্তিতে যমুনা টিভির সাংবাদিক আইয়ুব খান সরকার সংবাদ সংগ্রহ করতে গেলে প্রতিপক্ষের লোকজন আয়ুব খান সরকারকে হত্যার চেষ্টায় হামলা করিলে তিনি গুরুত্বর আহত হন। অদ্য ১৮ সেপ্টেম্বর ২০২৫ ইং বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন জনকে আটক করেছেন বলে জানা যায়।আহত আইয়ুব খান সরকার (৪৮) স্যাটেলাইট টেলিভিশন যমুনা টিভির স্টাফ রিপোর্টার নরসিংদীতে কর্মরত। জানা যায়, অদ্য বৃহস্পতিবার সকালে সদর উপজেলার আলোকবালি ইউনিয়নের মুরাদনগর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে মুরাদনগর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলামের চাচা ইদন মিয়া গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান, এমন সংবাদের ভিত্তিতে সাংবাদিক আইয়ুব খান সরকার সংবাদ সংগ্রহের সময় প্রতিপক্ষের সন্ত্রাসীরা তার উপর আতর্কিত হামলা চালিয়ে গুরুত্বর কাটা জখম করে। এসময় তার ক্যামেরা ভাংচুর করা এবং মোবাইল ও টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া হয়। পরে আহত সাংবাদিককে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে তার মাথায় ৪টি সেলাই দেওয়া হয়। বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় নরসিংদী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন। এবিষয়ে সাংবাদিক আইয়ুব খান বলেন, দৈনন্দিন কাজের অংশ হিসেবে আলোকবালির ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে বিএনপির সন্ত্রাসীরা আমার উপর হামলা চালায়। তারা আমাকে বেদম পিটিয়ে আমার ক্যামেরা ভাংচুর, মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। এই হামলার ঘটনায় নরসিংদীতে আতঙ্ক বিরাজ করছে এবং বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সুশীল সমাজ তীব্র নিন্দা ,প্রতিবাদ ও অপরাধীদেরকে গ্রেফতারের জোর দাবি করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com