• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

ব্রিলিয়্যান্টস্ ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান সম্পন্ন

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১২৭ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

মো. আব্দুল হান্নান (বগুড়া) প্রতিনিধি : দ্যা ব্রিলিয়্যান্টস্ ফাউন্ডেশন, বগুড়ার উদ্যোগে আয়োজিত বৃত্তি পরীক্ষা ২০২৪ এর বৃত্তি প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৯ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৮:৩০ ঘটিকায় বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে এই সংবর্ধনার আয়োজন করা হয়।সংবর্ধনা অনুষ্ঠানে সর্বমোট ৬৩৭ জন শিক্ষার্থীকে নগদ অর্থ, সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। ফাউন্ডেশনের মহাপরিচালক জোবায়ের আহমেদ এর সভাপতিত্বে পরিচালক শাহরিয়ার হাসান বিপ্লব এর সঞ্চালনায় প্রোগ্রামে উপস্থিত ছিলেন প্রধান আলোচক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ। প্রধান অতিথি ফাউন্ডেশনের উপদেষ্টা হাফেজ ডা. রেজওয়ানুল হক, বিশেষ আলোচক মু. রিয়াজুল ইসলাম, বিশেষ অতিথি ব্রিলিয়্যান্টস্ এসোসিয়েশনের মহাপরিচালক সাইয়্যেদ কুতুব সাব্বির। এছাড়া আরো উপস্থিত ছিলেন সাবেক মহাপরিচালক আল আমিন, রাসেল হোসাইন, ফিরোজ আহমেদ, সাবেক পরিচালক প্রভাষক আতাউর রহমান সহ অতিথিবৃন্দ। প্রধান আলোচক ড. মাহফুজুর রহমান আখন্দ বলেন, “শিক্ষার্থীদের ভালো ছাত্র হওয়ার পাশাপাশি উন্নত নৈতিক চরিত্র সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। আর একাজটাই করছে দ্যা ব্রিলিয়্যান্টস্ ফাউন্ডেশন বগুড়া। প্রধান অতিথি ডা. রেজওয়ানুল হক অবিভাবকদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের সন্তানদের সর্বোচ্চ টেককেয়ারের মাধ্যমে বর্তমান সময়ের আধুনিক যুগের চ্যালেঞ্জ মুকাবিলা করে ভালো মানুষে পরিনত করতে সর্বদা অবিভাবকদের সচেতন থাকতে হবে। বিশেষ আলোচক মু. রিয়াজুল ইসলাম বলেন, “পৃথিবীতে সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিলেন হযরত মোহাম্মদ সা.। তার জীবন চরিত্র অনুসরনের মাধ্যমে আমাদেরকেও ভালো মানুষ হওয়া এবং এই দিশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। সর্বশেষ ফাউন্ডেশনের মহাপরিচালক জোবায়ের আহমেদের সমাপনী বক্তব্য ও শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান সমাপ্ত করা হয়। সেই সাথে আগামীকাল ২০ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের বৃত্তি পরীক্ষার রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু সেই ঘোষণা দেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com