• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

বগুড়া শহর যুবদল নেতা  হত্যার ঘটনার মূল আসামি জামিল হোসেন কে ১২ ঘন্টার মধ্যে গ্রেপ্তার

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৩৯ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১ অক্টোবর, ২০২৫

মোঃ গুলজার রহমান ক্রাইম রিপোর্টার বগুড়া: বগুড়া শহর যুবদল নেতা রাহুল সরকারকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল আসামি জামিল হোসেনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।বুধবার (১ অক্টোবর) রাত সোয়া ১২ টার দিকে জেলার শেরপুর উপজেলার কাশিয়াবালা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার আসামি জামিল হোসেন (৪৪) জেলার কাহালু উপজেলার পাল্লাপাড়া এলাকার আব্দুল মজিদ আকন্দের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা ডিবি ইনচার্জ ইকবাল বাহার। এরআগে গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের জেলার কাহালু উপজেলার মাগুড়া এলাকা হুইল বরশি দিয়ে পুকুরে মাছ ধরার সময় শহর যুবদল নেতা রাহুল সরকারকে কুপিয়ে খুন করে দুর্বৃত্তরা। নিহত রাহুল বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ও শহরের কৈগাড়ী এলাকার সোবহান সরকারের পুত্র। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুড়া গ্রামে যুবদল নেতা রাহুল সরাকার তার লিজ নেয়া পুকুরে বরশি দিয়ে মাছ ধরছিলেন। এসময় ৮-১০ জন যুবক সেখানে গিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলেই প্রাণহারান যুবদল নেতা রাহুল সরকার।বগুড়া জেলা ডিবি ইনচার্জ ইকবাল বাহার বলেন, হত্যাকান্ডে জড়িত আসামি জামিল হোসেন হত্যাকান্ডের পরপরই আত্মগোপনে যাবার পরিকল্পনা করছিলো। জেলা ত্যাগ করার গোপন খবর পেয়ে জেলা গোয়েন্দা শাখার চৌকস টিম শেরপুরের একটি এলাকা থেকে গ্রেপ্তার করে। বাকী জড়িত আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com