• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

ন্যায় ও সাহসিকতার স্বীকৃতি: সাংবাদিক নির্যাতন-প্রতিরোধ সেলের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম রাজু।

dailydhakamail / ১৭২ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক নির্যাতন-প্রতিরোধ সেল, বাংলাদেশের সহকারী পরিচালক (অনুসন্ধান) পদে নির্বাচিত হয়েছেন আশুলিয়া প্রেসক্লাবের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও যশোর জেলার কেশবপুর উপজেলার ১১নং হাসানপুর ইউনিয়নের কৃতি সন্তান সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম রাজু।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) সকাল ১০টার সময় পদের বিষয়টি সাংবাদিক নির্যাতন-প্রতিরোধ সেল, বাংলাদেশের এর নিজ ফেসবুক পেজে স্ট্যাটাসের মাধ্যমে নিশ্চিত করেছেন সংগঠনের আহ্বায়ক মোঃ খায়রুল আলম রফিক। দীর্ঘদিন ধরে তিনি সাভার উপজেলার আশুলিয়া এলাকায় দায়িত্বশীলতার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। ন্যায়, সত্য ও সাহসিকতার সঙ্গে সাংবাদিকতার মাধ্যমে নির্যাতিত সংবাদকর্মীদের পাশে দাঁড়ানো এবং তাদের অধিকার রক্ষায় সোচ্চার ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পদে মনোনীত করা হয়েছে।

সাংবাদিক নির্যাতন-প্রতিরোধ সেলের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে থেকেও মোঃ জাহাঙ্গীর আলম রাজু সাংবাদিক সমাজের কল্যাণে এবং নির্যাতন প্রতিরোধে কার্যকর অবদান রাখবেন। উল্লেখ্য, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে নিপীড়িত ও ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গত সেপ্টেম্বর মাসে সাংবাদিক ও সংগঠনের আহ্বায়ক মোঃ খায়রুল আলম রফিক “সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ” নামের এ সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের ঘোষণা দেন।

তিনি জানান,গত ১৬ বছরে অসংখ্য সাংবাদিক নানা ধরনের নির্যাতন,হয়রানি ও হত্যার শিকার হয়েছেন। অনেক ক্ষেত্রে তাদের পরিবারের সদস্যরাও মামলা ও হামলার মতো হয়রানির শিকার হয়েছেন। তাই নির্যাতিত সাংবাদিকদের তথ্য সংগ্রহ করে তাদের যথাযথ আইনি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করাই সংগঠনের মূল লক্ষ্য।মোঃ খায়রুল আলম রফিক আরও বলেন,বর্তমান ও ভবিষ্যতে যে কোনো সরকারের সময় সাংবাদিকরা যেন পেশাগত কাজের কারণে নিপীড়নের শিকার না হন,সে জন্য কাজ করে যাবে এই সংগঠন।

নিজ দায়িত্ব সম্পর্কে অনুভূতি প্রকাশ করে সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম রাজু বলেন,“সাংবাদিকদের ন্যায়বিচার ও অধিকার রক্ষার জন্য সব সময় সোচ্চার থেকেছি,ভবিষ্যতেও থাকব। এ দায়িত্ব আমার জন্য শুধু একটি পদ নয়,বরং নির্যাতিত সংবাদকর্মীদের পাশে দাঁড়ানোর এক অঙ্গীকার।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com