• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের মাসিক সভা ও জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত সিরাজগঞ্জে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে মওলানা ভাসানী কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত সারিয়াকান্দিতে যুবকদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভায় অপরাজনীতি ও অপশক্তির বিরুদ্ধে তারুণ্যের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ;তানভীর আহসান। শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকীতে শাজাহানপুরে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল হাজারো বেকারের কর্মসংস্থানের সুযোগ: রংপুর-অপারেশন৪,  ডোমেইন টিএমএসএস-এর সরাসরি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত আন্তর্জাতিক বাণিজ্যে এগিয়ে চলেছেন তরুণ উদ্যোক্তা মোহাম্মদ আল ইব্রাহিম শাহজাদপুরে রংধনু মডেল স্কুল পরিদর্শনে ৭ উপসচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় সংসারে অশান্তি, সাদা মাইক্রোবাসে তুলে নেওয়ার পর নিখোঁজ ছেলে নীলফামারীতে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অসুস্থ নেতাকর্মী ও সাধারণ মানুষের খোঁজখবর নিতে হাসপাতালে তানভীর আহসান হাবীব দুদকের মহাপরিচালক হলেন বগুড়ার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন।

সিরাজগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে- আলোচনা সভা, র‍্যালি প্রদর্শন 

dailydhakamail / ১৫৭ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:-স্বাধীনতার ঘোষক  (বীরউত্তম) বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এঁর হাতগড়া সংগঠন- বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে- সিরাজগঞ্জে আলোচনাসভা, র‍্যালি প্রদর্শন ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী  ওলামা দল সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে,

শনিবার (৪ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তন সবুজ চত্ত্বরে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ।

আলোচনা সভায় প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব-অ্যাডভোকেট কাজী মাওলানা মোঃ আবুল হোসেন বক্তব্য রাখেন ।

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ শাখার আহবায়ক  ও কেন্দ্রীয় কমিটির সদস্য হাফেজ মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে আলোচনা সভায়

জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ শাখা’র সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ নুরনবী হোসাইনী পরিচালনায়-বিশেষ অতিথি  হিসেবে বক্তব্যে রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চুৃ।

বিশেষ অতিথি হিসেবে আরও  উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী মাওলানা মোঃ আলমগীর হোসেন,  যুগ্ম আহবায়ক মাওলানা মোঃ দেলোয়ার হোসেন, সিনিয়র সদস্য কাজী মাওলানা মোঃ মশিউর রহমান রহমান।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন,  বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিমের সহকারী সমন্বয়ক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক।

এ সময়ে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  জেলা বিএনপি’র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা  আজিজুর রহমান দুলাল, যুগ্ম সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, মোস্তফা নোমান আলাল,  সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, আলমগীর আলম, ঢাকা মহানগর উত্তর ওলামা দলের আহ্বায়ক মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, ঢাকা মহানগর ওলামা দলের সাবেক আহ্বায়ক হাফেজ মাওলানা মোঃ জসিম উদ্দিন, গাজীপুর জেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী মাওলানা মোঃ জসিম উদ্দিন,  সিরাজগঞ্জ জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা মোঃ জহুরুল ইসলাম,  যুগ্ম আহবায়ক লতিকুল ইসলাম লেলিন, মাওলানা টিএম শরিফ উদ্দিন জামিল, হাফেজ মাওলানা মোঃ আব্দুল ওয়াজেদ,   হাফেজ মাওলানা  মোঃ জুবায়ের হোসেন জুয়েল, সিরাজগঞ্জ সদর উপজেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মোঃ ইমন,পৌর ওলামা দলের সদস্য সচিব সজীব প্রমুখ। আলোচনা সভা ও র‍্যালীতে যোগ দিতে সিরাজগঞ্জ জেলা ওলামাদল, সদর উপজেলা ওলামা দল,  কাজিপুর, শাহজাদপুর, রায়গঞ্জ, এনায়পতপুর থানা, তাড়াশ উপজেলা, উল্লাপাড়া সহ ওলামাদলের নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে যোগদান করে। আলোচনা সভা দোয়া মোনাজাত  শেষে ভাসানী মিলনায়তনের সবুজ চত্বর থেকে র‍্যালী বের করে এস.এস. রোড হয়ে বাজার স্টেশনের স্বাধীনতা স্কয়ারে গিয়ে শেষ হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com