• শনিবার, ২০ জুন ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

রাজশাহীর পুঠিয়ায় র‍্যাবের অভিযানে ৩৮ কেজি ২০০ গ্রাম গাঁজা পরিবহনকালে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

dailydhakamail / ১৫৬ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :-রাজশাহীর পুঠিয়া এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫, সিপিএসসি রাজশাহী সদর দপ্তর ক্যাম্পের একটি অভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলা এলাকা থেকে আসা একটি পিকআপ গাড়ির স্বাভাবিক গঠন বিকৃত করে ৩৮ কেজি ২০০ গ্রাম গাঁজা পরিবহনকালে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৯ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে রাজশাহী জেলার পুঠিয়া থানার বিড়ালদহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৩৮ কেজি ২০০ গ্রাম গাঁজা, ১টি পিকআপ, ২টি মোবাইল ফোন, ২টি সিমকার্ড এবং নগদ ২,৫০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—১. শেখ মো. ফয়সাল মিয়া (২৬), পিতা মো. আবু আলী, পিকআপ ড্রাইভার, সাং জেদা গ্রাম, থানা নাসিরনগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া।
২. মো. আলম (২৭), পিতা মো. আব্দুল আলী, সাং নয়নপুর, থানা ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা ব্রাহ্মণবাড়িয়া।

র‍্যাব জানায়, ধৃত আসামিরা এলাকার চিহ্নিত মাদক চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।

গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাবের গোয়েন্দা দল জানতে পারে যে মাদকের একটি বড় চালান রাজশাহীর দিকে আসছে। পরে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে রাজশাহী জেলার পুঠিয়া থানার বিড়ালদহ মাজার এলাকার নামাজগ্রাম সংলগ্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে তাদের আটক করা হয়।

আটক আসামিদের বিরুদ্ধে রাজশাহীর পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব-৫ এর আহ্বান: মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে সহযোগিতা করুন এবং সঠিক তথ্য দিয়ে র‍্যাবকে সহায়তা করুন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com