• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে চাঞ্চল্যকর আমিরুল হত্যা রহস্য উদ্ঘাটন ৩ আসামী গ্রেফতার করেছে পুলিশ 

dailydhakamail / ১৬১ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:- সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় অটো মিশুক চালক আমিরুল ইসলাম হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত তিনজন আসামিকে গ্রেফতার ও নিহতের অটো মিশুকের মালামাল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার (৫ নভেম্বর-২০২৫ খ্রিঃ) সিরাজগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা যায়, নিহত মোঃ আমিরুল ইসলাম (২০), পিতা- মৃত আহম্মদ আলী, সাং-অলিদহ, থানা-সলঙ্গা, গত ০৫ আগস্ট দুপুরে ভাড়া মারার উদ্দেশ্যে মিশুক গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে ফিরে না আসায় পরিবার সলঙ্গা থানায় নিখোঁজ ডায়েরি করেন। দীর্ঘদিন পর গত ১৮ অক্টোবর রামকৃষ্ণপুর ইউনিয়নের চক নিহাল উত্তরপাড়া গ্রামের একটি ডোবার কচুরিপানার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় অপহরণ মামলা দায়ের করা হয়।

ঘটনার গুরুত্ব বিবেচনায় সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ ফারুক হোসেনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে, রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান এবং জেলা ডিবি’র ওসি মোঃ একরামুল হোসাইন, পিপিএম-এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) নাজমুল হক, বিপিএম ও সঙ্গীয় টিম তদন্তে নামে।
তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় চৌকস টিমটি ঘটনায় জড়িত তিন আসামিকে সনাক্ত করে। পরে অভিযান চালিয়ে (১)মোঃ সাহেব আলী প্রামানিক (২৫), পিতা-মৃত সোহরাব আলী, চক নিহাল,(২) মোঃ আব্দুল আজিম প্রাং (৩১), পিতা-মৃত আব্দুল বাহের, ওয়াসিন, তাড়াশ — এই দু’জনকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যে নিহতের অটো মিশুকের বিভিন্ন অংশ— হ্যান্ডেল, মিটার, টায়ার, লোহা বডি ইত্যাদি উদ্ধার করা হয়। এরপর তৃতীয় আসামি (৩) মোঃ মনিরুজ্জামান সরকার (৪৪), পিতা-মৃত শাহজাহান আলী, চক নিহাল — গ্রেফতার হন। তার দেখানো মতে নিহতের মিশুকের চারটি ব্যাটারি (JINDING ও H-POWER ব্র্যান্ডের) উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত তিন আসামি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে এবং পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।পুলিশ জানায়, আমিরুলকে পরিকল্পিতভাবে অটো মিশুকসহ অপহরণ করে হত্যা করে আসামিরা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন বলেন,“অপরাধীরা যতই চতুর হোক, তারা আইনের হাত থেকে রক্ষা পাবে না। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সিরাজগঞ্জ জেলা পুলিশ সর্বদা বদ্ধপরিকর।”


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com