• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সিরাজগঞ্জে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের মাসিক সভা ও জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত সিরাজগঞ্জে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে মওলানা ভাসানী কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত সারিয়াকান্দিতে যুবকদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভায় অপরাজনীতি ও অপশক্তির বিরুদ্ধে তারুণ্যের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ;তানভীর আহসান। শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকীতে শাজাহানপুরে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল হাজারো বেকারের কর্মসংস্থানের সুযোগ: রংপুর-অপারেশন৪,  ডোমেইন টিএমএসএস-এর সরাসরি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত আন্তর্জাতিক বাণিজ্যে এগিয়ে চলেছেন তরুণ উদ্যোক্তা মোহাম্মদ আল ইব্রাহিম শাহজাদপুরে রংধনু মডেল স্কুল পরিদর্শনে ৭ উপসচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় সংসারে অশান্তি, সাদা মাইক্রোবাসে তুলে নেওয়ার পর নিখোঁজ ছেলে নীলফামারীতে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অসুস্থ নেতাকর্মী ও সাধারণ মানুষের খোঁজখবর নিতে হাসপাতালে তানভীর আহসান হাবীব দুদকের মহাপরিচালক হলেন বগুড়ার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন।

অসুস্থ বিএনপি ও জিসাস নেতার চিকিৎসার খোঁজখবর নিলেন সাবেক ছাত্রনেতা আরমান হোসেন ডলার

dailydhakamail / ২০০ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বগুড়া জেলা সারিয়াকান্দি পৌর বিএনপির সহ-সভাপতি ও ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান অসুস্থ হয়ে বর্তমানে বগুড়ার একটি স্বনামধন্য বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির ধর্মবিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সহ-ক্রিয়াবিষয়ক সম্পাদক মোঃ মাহমুদুল হাসান মিঠু এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে একইভাবে বগুড়ার একটি স্বনামধন্য বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

অসুস্থতার খবর পেয়ে (১২ নভেম্বর) বুধবার জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তানভীর আহসান ভাইয়ের সার্বিক নির্দেশনায় হাসপাতালে ছুটে যান জিসাস বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা ও চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার।

তিনি চিকিৎসাধীন দুই নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য মোঃ জিম হোসেন ও মোঃ আকাশ মোল্লা প্রমুখ।

মোঃ আরমান হোসেন ডলার বলেন,“আমরা মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করি— আল্লাহ যেন আমাদের এই দুই ভাইকে দ্রুত আরোগ্য দান করেন এবং সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দেন।”

মহান আল্লাহ তায়ালা তাঁদের দ্রুত সম্পূর্ণ সুস্থতা দান করুন— আমিন।

 


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com