• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন

রূপপুর প্রকল্পকে ‘সীমিত সম্পদের অপচয়’ বললেন জ্বালানি উপদেষ্টা

admin / ২২৯ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৩ মে, ২০২৫

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে ‘ফ্যান্টাসি ডেভেলপমেন্ট প্রকল্পের পাশাপাশি সীমিত সম্পদের অপচয়’- হিসেবে অভিহিত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে তিনি এ সংক্রান্ত একটি পোস্ট দেন।

পোস্টে খনিজ সম্পদ উপদেষ্টা প্রায় একই ধরণের একটি ভারতীয় প্রকল্পের উদাহরণ টেনে লেখেন, ‘২৪০০ মেগাওয়াট ক্ষমতার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ঘুরে এলাম। প্রকল্পটির নির্মাণ ব্যয় ১৩.৩৪ বিলিয়ন মার্কিন ডলার। এর তুলনায় ভারতের কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সক্ষমতা ৬০০০ মেগাওয়াট, যা দেড় গুণেরও বেশি।’

উপদেষ্টার মতে, ‘নির্মাণ ব্যয় ও নির্মিত প্রতিষ্ঠান একই হলেও এর সার্বিক প্রাপ্ত ফলাফলে বিস্তর পার্থক্য রয়েছে।’

এ সময় রূপপুর প্রকল্পে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ আরও কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতি মামলা চলমান ইস্যুকেও উল্লেখ করেন তিনি।

তবে প্রশ্ন রাখেন দুর্নীতির বাইরেও এত বড় মেগা প্রজেক্টের বিভিন্ন খাতের ব্যয়ের যৌক্তিকতা নিয়ে। লেখেন, ‘ঈশ্বরদী থেকে রূপপুর পর্যন্ত একটি রেললাইন নির্মাণে খরচ হয়েছে ৩৫০ কোটি টাকা। এই রেললাইনের শেষপ্রান্তে রূপপুর স্টেশনে বানানো হয়েছে মাত্র ৭ কক্ষের একটি গেস্ট হাউস। অথচ রেললাইনটি আজও ব্যবহার হয়নি, ভবিষ্যতেও ব্যবহারের সম্ভাবনা নেই বললেই চলে।’

পোস্টের শেষে উপদেষ্টা দেশের অর্থনীতির সাপেক্ষে খরচ ও কার্যকারিতা বিবেচনায় বিভিন্ন প্রকল্পের কাজের ব্যাপারে সতর্কতা অবলম্বন করার বার্তা দেন। বলেন, ‘দুর্নীতি নজরে আনার পাশাপাশি, আমাদের আরও বেশি করে মনোযোগ দিতে হবে প্রকল্পের কাঠামো, খরচ ও কার্যকারিতা যাচাইয়ে। সীমিত সম্পদ দিয়ে ফ্যান্টাসি প্রকল্প বানানোর খেসারত যেন দেশের মানুষকে না দিতে হয়।’

উল্লেখ্য, শনিবার ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকা এবং টাওয়ারসহ গ্রিড লাইনের সকল কাজের অগ্রগতি পরিদর্শন করেন উপদেষ্টা।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com