• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার স্বামীর করা ৫ লাখ টাকা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে CCTV ক্যামেরায় নজরদারির অভিযোগ, জমি দখলের দাবি টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান: এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক টেকনাফ সীমান্তে কোস্ট গার্ডের পৃথক অভিযান: ৫ কেজি আইস ও ৫ হাজার ইয়াবা জব্দ, আটক ১ দুলালপুরে ইয়াবাসহ শফিকুল আটক, বাড়িতে তল্লাশিতে বিপুলসংখ্যক ভুয়া এনআইডি উদ্ধার সিরাজগঞ্জের কবি, লেখক ও সাহিত্য-সংস্কৃতিমনাদের চলনবিলের বর্ষাকালীন সৌন্দর্য উপভোগ করতে নৌ-ভ্রমণ আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। টেকনাফে দেশীয় মদসহ দুই মাদক কারবারি আটক টেকনাফের জিয়া উদ্দিন ২ লাখ ইয়াবাসহ উখিয়ায় আটক টেকনাফে পাচারের আগেই ১০ ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ১ বগুড়ায় নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নরসিংদীতে মোবাইল কোর্টে: দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টেকনাফের হ্নীলার মগপাড়ায় ৭০ হাজার ইয়াবা উদ্ধার, চালানের প্রকৃত মালিক মাহাবু এখনো অধরা চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী কোনো দেশের আমন্ত্রণে শর্ত থাকলে বন্ধুত্ব সম্ভব নয়: রুহুল কবির রিজভী। তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাজশাহীতে কলেজশিক্ষক সাময়িক বরখাস্ত। সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই

মানিক মিয়া অ্যাভিনিউ থেকে পুরো ঢাকা যেন —খালেদা জিয়ার জানাজার মাঠ।

dailydhakamail / ৮৭ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

মানিক মিয়া অ্যাভিনিউতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। জানাজাস্থল ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় মানুষের ঢল নামায় পুরো ঢাকাই যেন পরিণত হয় এক বিশাল জানাজার মাঠে।

বুধবার (৩১ ডিসেম্বর) দেখা যায়, মানিক মিয়া অ্যাভিনিউ ছাড়াও বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, মোহাম্মদপুর, ধানমন্ডি, নিউমার্কেট, মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া হয়ে খামারবাড়ি ও বিজয় স্মরণীসহ আশপাশের প্রায় সব সড়ক মানুষের ভিড়ে সয়লাব হয়ে যায়। এমনকি এসব এলাকার অলিগলিতেও জানাজায় অংশ নিতে আসা মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

জানাজায় অংশ নিতে আসা মুসল্লিরা জানান, এর আগে গত ৫ আগস্ট স্বৈরাচারী সরকারের পতনের দিন মানিক মিয়া অ্যাভিনিউ ও জাতীয় সংসদ ভবন এলাকায় এতো বিপুল মানুষের সমাগম দেখা গিয়েছিল। তাদের মতে, বেগম খালেদা জিয়া কেবল বিএনপির নেত্রী নন, বরং তিনি ছিলেন গণমানুষের নেত্রী—এই জানাজায় মানুষের অভূতপূর্ব উপস্থিতিই তার প্রমাণ।

বগুড়া থেকে আগত মোঃ আরমান হোসেন ডলার এবং কক্সবাজার থেকে আগত মোঃ বেল্লাল হোসেন বাবু বলেন,
“মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতেই জানাজায় অংশ নিতে ঢাকার উদ্দেশে রওনা দিই। ভোরে মানিক মিয়া অ্যাভিনিউতে এসে পৌঁছাই। ভেবেছিলাম, খুব ভোরে এসে হয়তো আমিই প্রথমদের একজন হবো। কিন্তু এসে দেখি, তীব্র শীতের মধ্যেও হাজার হাজার মানুষ আগে থেকেই এখানে উপস্থিত।”

চট্টগ্রাম থেকে আগত রওশন আলী বলেন,
“রাতেই ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিলাম। মানুষের ঢলের কারণে নিউমার্কেট থেকে হেঁটে মানিক মিয়া অ্যাভিনিউতে আসতে হয়েছে।”

তিনি আরও বলেন,“গতকাল গণতন্ত্রের মায়ের মৃত্যুর খবর শুনে নিজেকে সামলাতে পারিনি। আমরা চেয়েছিলাম, তিনি সুস্থ হয়ে ফিরে এসে আবারও দেশের নেতৃত্ব দেবেন। কিন্তু তিনি আমাদের দেশকে অভিভাবকহীন করে দুনিয়া থেকে বিদায় নিলেন।”

এদিকে, অনেকেই বেগম খালেদা জিয়ার জানাজাকে দেশের ইতিহাসের অন্যতম বৃহৎ জানাজা হিসেবে আখ্যায়িত করছেন। নির্দিষ্ট সংখ্যা বলা সম্ভব না হলেও ধারণা করা হচ্ছে, জানাজায় কয়েক মিলিয়ন মানুষের উপস্থিতি ছিল।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com