• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

কালিয়াহরিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মরহুমা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

dailydhakamail / ৯৪ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ সদর উপজেলার ৯নং কালিয়াহরিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় শোকসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি ২০২৬ খ্রি.) বিকেলে কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কালিয়াহরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ হবিবুর রহমান হবি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মজিবুর রহমান লেবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস ও হাজী মোঃ আব্দুল কাদের সেখ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরকার মোঃ রফিকুল ইসলাম, সহ-সভাপতি হাজী মোঃ একাব্বর আলী আকবর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ নাজমুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান তারেক।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিয়াহরিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক পারভেজ আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন কালিয়াহরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আজাদ কবীর পলাশ, সাবেক সাধারণ সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু মিয়া, সদস্য নুরুন্নবী সেখ, মেহরাব হোসেনসহ ইউনিয়ন বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শোকসভায় বক্তারা সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

পরে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মিলাদ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। শোকসভা ও দোয়া মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com