• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন

মোংলায় অজ্ঞাতনামা ইজিবাইকের ধাক্কায় সাংবাদিক অতনু চৌধুরী রাজু আহত।

dailydhakamail / ৯৫ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ- বাগেরহাটের মোংলায় ইপিজেডগামী যাত্রীবাহী একটি অজ্ঞাতনামা ইজিবাইকের পেছন থেকে ধাক্কায় সাংবাদিক অতনু চৌধুরী রাজু গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় তার ডান হাত ভেঙে গেছে।

আহত সাংবাদিক অতনু চৌধুরী (রাজু) দৈনিক ইনফো বাংলা পত্রিকার খুলনা ব্যুরো চিফ, নিউজ টোয়েন্টি ওয়ান টেলিভিশন, দৈনিক মুক্তির লড়াই ও খুলনার খবরের বাগেরহাট জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে আসছেন। পাশাপাশি তিনি খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের বাগেরহাট জেলা শাখা কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য।

ঘটনাটি ঘটে গত সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায়। মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের টাটিবুনিয়া স্কুলের সামনে থেকে পায়ে হেঁটে নিজ বাসায় ফেরার পথে ইপিজেডগামী যাত্রীবাহী একটি অজ্ঞাতনামা ইজিবাইক পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন এবং তার ডান হাত ভেঙে যায়।

ভুক্তভোগী সাংবাদিক ও পারিবারিক সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর আশপাশের পথচারীরা দ্রুত এগিয়ে এসে তাকে রাস্তা থেকে উদ্ধার করে নিজ বাসায় পৌঁছে দেন। পরে তাকে এক্স-রে সহ প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়।

মনির ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক ডা. জামিল হোসাইন জানান, সাংবাদিক অতনু চৌধুরী রাজুর ডান হাতে প্রচণ্ড আঘাত লেগেছে। বিশেষ করে কনিষ্ঠ আঙুলের সংযোগস্থলে গুরুতর আঘাতের কারণে ওই অংশের হাড় ভেঙে গেছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com