• রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

বঙ্গোপসাগর থেকে উদ্ধারকৃত বাংলাদেশি জেলেকে পরিবারের নিকট হস্তান্তর করেছে বাংলাদেশ কোস্ট গার্ড

dailydhakamail / ৬৮ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

 

অতনু চৌধুরী (রাজু), নিজস্ব প্রতিবেদক :

বঙ্গোপসাগরের সাগরদ্বীপ এলাকা থেকে উদ্ধারকৃত এক বাংলাদেশি জেলেকে তার পরিবারের নিকট হস্তান্তর করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন ডালঘাট এলাকা থেকে একটি বাংলাদেশি ফিশিং বোট মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যাত্রা করে। যাত্রাপথে গত ১৮ জানুয়ারি সকাল ১০টার দিকে বোটটি অসাবধানতাবশত আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় প্রবেশ করে। এ সময় ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ ‘কমলা দেবী’ বোটটিকে ধাওয়া করলে আব্দুল মান্নান (২২) নামের এক জেলে বোট থেকে পানিতে পড়ে যান।

পরবর্তীতে ভারতীয় কোস্ট গার্ড তাৎক্ষণিকভাবে তাকে সমুদ্র থেকে উদ্ধার করে এবং মানবিক বিবেচনায় বাংলাদেশে ফেরত পাঠানোর লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ করে। এর পরিপ্রেক্ষিতে, সে সময় সমুদ্রে টহলরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা পদ্মা-এর মাধ্যমে উদ্ধারকৃত জেলেকে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলায় নিয়ে আসার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পরবর্তীতে বানৌজা পদ্মা উদ্ধারকৃত জেলেকে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলায় হস্তান্তর করে। এরপর গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৪টায় কোস্ট গার্ডের বোটযোগে তাকে কোস্ট গার্ড বেইস মোংলায় নিয়ে আসা হয়। পরে তাকে পরিবারের নিকট পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে শরণখোলা থানার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত জেলে আব্দুল মান্নান কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার বাসিন্দা।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, এই ঘটনাটি সমুদ্রসীমায় দায়িত্ব পালনরত ভারতীয় কোস্ট গার্ড ও বাংলাদেশ কোস্ট গার্ডের মধ্যে বিদ্যমান পারস্পরিক সৌহার্দ্য, আস্থা ও সহযোগিতামূলক সম্পর্কের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি আশা প্রকাশ করেন, এ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় হবে।

তিনি আরও জানান, উপকূলীয় ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com