• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ভুরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি মিজু ও সহযোগী গ্রেফতার বিএনপির চেয়ারপার্সন আপোষহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে- আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত সিরাজগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী শিক্ষকদের প্রাপ্য টাকা তুলতে ঘুষ জাতির দীনতার প্রকাশ: প্রধানমন্ত্রী প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান মির্জা ফখরুলের অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এপিএসসির উপদেষ্টা হলেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী আজ। তরুণ সাংবাদিক হাসান হাওলাদারকে হুমকির ঘটনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ। সেন্টমার্টিনে ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সবুজায়ন উদ্যোগ; প্লাস্টিকমুক্ত সৈকত অভিযানে অংশ নিলেন পরিবেশ প্রতিমন্ত্রী অভাবের তাড়নায় ঘর ভাড়া পরিশোধে ৫০০ টাকায় মাথার চুল বিক্রি, ২ সন্তান নিয়ে রেললাইনে রেহানা পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩

কৃতজ্ঞতা ও শ্রদ্ধায় আয়োজকদের আবেগঘন আয়োজন

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১০৯ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
Oplus_16908288

হাবিবুর রহমান হিরু, স্টাফ রিপোর্টার: বগুড়ায় মরহুম মোহাম্মদ মাশরাফি হোসেনের স্মরণে আয়োজিত ২য় ফুটবল ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি ছিলেন এই খেলাধুলার সর্বপ্রথম উদ্যোগ গ্রহণকারী, প্রথম উদ্বোধক ও প্রধান আয়োজক। তাঁর স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে ধারণ করতে আয়োজিত এ ক্রীড়া আসর স্থানীয় ক্রীড়াপ্রেমী ও নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোঃ মোতালেব শেখ, সিনিয়র সহ-সভাপতি, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ২১নং ওয়ার্ড, বগুড়া শহর শাখা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মমিনুর ইসলাম মমিন, সাংগঠনিক সম্পাদক, ২১নং ওয়ার্ড যুবদল, বগুড়া শহর শাখা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রভাষক, জনাব মো: মিজানুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বগুড়া শহর শাখা। তিনি মরহুমের অবদান স্মরণ করে বলেন, যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও শৃঙ্খলিত জীবনে অভ্যস্ত করার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরণ্য অতিথিবৃন্দ, মোঃ সারিক আহমেদ, সাবেক সভাপতি, মাদলা ইউনিয়ন ছাত্রদল ও সহ-সভাপতি, শাজাহানপুর উপজেলা ছাত্রদল, মোঃ আব্দুল্লাহ হেল সাফি (রুমন), ২১নং ওয়ার্ড যুবদল, বগুড়া শহর শাখা, মোঃ হাবিবুর রহমান (হিরু), সভাপতি, যুব উন্নয়ন সংঘ, মোঃ আব্দুল্লাহ আল মামুন খান (রাসেল), বিশিষ্ট সমাজসেবক, এবং মোঃ আজিজার ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী।আয়োজনে সার্বিক দায়িত্ব পালন করেন এম. এ. সামাদ, সহকারী শিক্ষক, বেজোড়া। সহযোগিতায় ছিলেন মোঃ শাহরিয়ার শান্ত, শিক্ষার্থী, সরকারি শাহ-সুলতান কলেজ, বগুড়া এবং মোঃ মাসুদ রানা, শিক্ষার্থী। আয়োজকরা জানান, সকলের আন্তরিক সহযোগিতা, সময় ও ভালোবাসায় এ আয়োজন সফল হয়েছে। মরহুম মোহাম্মদ মাশরাফি হোসেনের স্মৃতিকে সম্মানের সঙ্গে স্মরণ করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয় এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতি ও উৎসাহে মাঠজুড়ে ছিল প্রাণচাঞ্চল্য। খেলার মধ্য দিয়ে মরহুমের আদর্শ ও ক্রীড়াপ্রেম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com