• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক। সারা দেশে কমিউনিটি পুলিশিং ছড়িয়ে দেওয়া হবে : আইজিপি শেরপুর থানা বার্ষিক পরিদর্শন করলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। রাণীরহাট মেলা ঘিরে অশ্লীল নৃত্যের আয়োজনের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর গণমাধ্যমের স্বাধীনতার জন্য আইনের অগণতান্ত্রিক ধারা বাতিলের দাবি সম্পাদক পরিষদের। প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যোগ দেবেন একাধিক কর্মসূচিতে মাদক বৃদ্ধির অন্যতম কারণ খেলার মাঠ সংকুচিত হয়ে যাওয়া — বিদ্যুৎমন্ত্রী

গোপালগঞ্জে ভাষা শহীদদের প্রতি ন্যাশনাল প্রেস সোসাইটির বিনম্র শ্রদ্ধাঞ্জলি

dailydhakamail / ৭৪ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

পঙ্কজ বিশ্বাস, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

মহান শহীদ দিবসআন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গোপালগঞ্জে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে স্মরণ করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) এর গোপালগঞ্জ জেলা কমিটি।

২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা ১ মিনিটে, ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে, গোপালগঞ্জ জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনটির নেতৃবৃন্দ। জেলা শাখার সভাপতি সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার এর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক মহম্মদ মাহাবুবুল হক মাহফুজ, দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, প্রচার সম্পাদক রাতুল আহম্মেদ, টুঙ্গিপাড়া উপজেলা কমিটির সভাপতি মহম্মদ আমিনুর শেখ, কার্যকরী সদস্য অসিত জয় ধর, হিরো বিশ্বাস, আবির সহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।

এদিন সর্বপ্রথম শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান, পুলিশ সুপার হাবিবুল্লাহ এবং গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. এ কে এম বাবর আলী। পরবর্তীতে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের স্মৃতিচারণ করে নেতৃবৃন্দ বলেন, “মাতৃভাষার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ভাষা শহীদদের আত্মত্যাগ প্রজন্ম থেকে প্রজন্মে দেশপ্রেম ও ভাষার প্রতি ভালোবাসার প্রেরণা জোগাবে।”

অনুষ্ঠানটি গভীর শ্রদ্ধা ও নীরব প্রার্থনার মধ্য দিয়ে সমাপ্ত ঘোষণা করা হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com