• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া

কুমারখালীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুই অবৈধ ইটভাটার কিলন ভেঙে ধ্বংস, এক লাখ টাকা জরিমানা।

dailydhakamail / ৬৪ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:–কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা কেশবপুর এলাকায় পরিবেশ অধিদপ্তর, জেলা কার্যালয়ের তৎপর অভিযানে দুইটি অবৈধ ইটভাটা বন্ধ করা হয়েছে এবং জরিমানা আদায় করা হয়েছে।

আজ মঙ্গলবার, ১০ মার্চ, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুটি অবৈধ ড্রাম চিমনী ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা আরোপ করা হয়। পাশাপাশি, স্কেভেটর ব্যবহার করে ইটভাটাগুলোর কিলন ভেঙে ফেলা হয় এবং প্রায় চার লাখ কাঁচা ইট ধ্বংস করা হয়েছে।

কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম অভিযানে বিচারিক দায়িত্ব পালন করেন।

প্রধান প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ এমদাদুল হক। এছাড়াও সিনিয়র কেমিস্ট মোঃ হাবিবুল বাসারসহ অন্যান্য কর্মচারীবৃন্দ প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন।

আইনশৃঙ্খলা রক্ষায় অভিযানে অংশ নেন দক্ষ ও চৌকস কুষ্টিয়া জেলা পুলিশ এবং জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

অভিযানকৃত ইটভাটার তালিকা নিম্নরূপ:
১. বিএবি ব্রিকস – প্রোঃ মোঃ আমজাদ হোসেন, যদুবয়রা, কেশবপুর, কুমারখালী, কুষ্টিয়া। এই ইটভাটার বিরুদ্ধে এক লাখ টাকা জরিমানা আরোপ করা হয়েছে। স্কেভেটর ব্যবহার করে কিলন ভেঙে ফেলা হয়েছে এবং প্রায় এক লাখ কাঁচা ইট ধ্বংস করা হয়েছে।

২. সাগর ব্রিকস – প্রোঃ মোঃ সাগর হোসেন, যদুবয়রা, কেশবপুর, কুমারখালী, কুষ্টিয়া। স্কেভেটর ব্যবহার করে কিলন ভাঙা হয়েছে এবং প্রায় তিন লাখ কাঁচা ইট ধ্বংস করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ এমদাদুল হক জানান, জেলার পরিবেশ রক্ষার উদ্দেশ্যে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সকল অবৈধ কার্যক্রমকে শাস্তিযোগ্য হিসেবে গণ্য করা হবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com