• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম
বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি।

ইসালে সওয়াব মাহফিলে দোয়া ও স্মরণে ভাসলেন মরহুম মইনুল মাস্টার

dailydhakamail / ১১০ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

 

মোঃ জালাল উদ্দিন

নিজস্ব প্রতিবেদক:–

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ৬নং আশিদ্রোন ইউনিয়নের চকগাঁও দক্ষিণ টিকিয়া এলাকায় মরহুম মইনুল মাস্টারের স্মরণে তাঁর নিজ বাড়িতে ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) জুমার নামাজের পর আয়োজিত এ মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মরহুমের ছেলে ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি মোঃ ফারুক খান। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও গণমাধ্যম ব্যক্তিত্বসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

উপস্থিতদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ তাজ উদ্দিন তাজু, শ্রীমঙ্গল উপজেলার ৪নং সিন্দুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দৈনিক খোলা চিঠি পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন আরাফাত রবিন, দৈনিক জনসংগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মোঃ জালাল উদ্দিন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক মোঃ ইসমাইল মাহমুদ ও সৈয়দ ছায়েদ আহমদ, অনলাইন প্রেসক্লাবের সভাপতি আনিসুল ইসলাম আশরাফী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির), উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাব উদ্দিন, ৪নং সিন্দুরখান ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১ আবু খায়ের সিদ্দিক মুরাদ চৌধুরী এবং ৯নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান-২ মোঃ শাহজাহান আহমেদ।

এছাড়াও মানবাধিকার ঐক্য পরিষদ শ্রীমঙ্গলের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সবুজ, সার্ক মানবাধিকার সংস্থার সহ-সভাপতি এম এ আবেদ শাহ আল মোজাহিদী, মোঃ আবু হানিফ, মোঃ ইয়াছিন তালুকদারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মাহফিলে স্থানীয় আলেম-ওলামাগণ কোরআন তিলাওয়াত, হামদ-নাত ও ওয়াজ মাহফিল পরিবেশন করেন। শেষে মরহুম মইনুল মাস্টারের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, মাহফিলে আশপাশ এলাকার কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন, যা এক হৃদয়স্পর্শী পরিবেশের সৃষ্টি করে। মাহফিল শেষে আগতদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com