• সোমবার, ১৮ মে ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতার জন্য আইনের অগণতান্ত্রিক ধারা বাতিলের দাবি সম্পাদক পরিষদের। প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যোগ দেবেন একাধিক কর্মসূচিতে মাদক বৃদ্ধির অন্যতম কারণ খেলার মাঠ সংকুচিত হয়ে যাওয়া — বিদ্যুৎমন্ত্রী পুলিশের জন্য সুখবর! ওভারটাইম ভাতা ও অবসরে অনারারি পদোন্নতি চালুর পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী ২৫ মার্চের আগে রাজারবাগে পুলিশ সদস্যদের কেন একত্রিত করা হয়েছিল, তা গবেষণার দাবি রাখে: প্রধানমন্ত্রী পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী নৌ ব্যবস্থাপনায় সমন্বয় ঘাটতি দূর করতে হবে: নৌমন্ত্রী ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করল এনসিপি ভালো সম্পর্ক গড়তে ভারতকে সীমান্তে রক্তপাত বন্ধ করতে হবে: রিজভী মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: প্রধানমন্ত্রী নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান আমরা কারিকুলাম ও সিলেবাস পরিবর্তনের ব্যবস্থা করছি: শিক্ষামন্ত্রী রোববার থেকে শুরু পুলিশ সপ্তাহ, পদক পাচ্ছেন ১০৭ জন মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক-২০২৬’ কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা মেধা বিকাশে অপরিহার্য : ভূমিমন্ত্রী চিকিৎসার জন্য যুক্তরাজ্যের পথে রাষ্ট্রপতি সিলেট রেঞ্জে নতুন ডিআইজি জিললুর রহমান

প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

dailydhakamail / ৮ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৭ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:– দুই দিনের সরকারি সফরে ঢাকায় আগমনের পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সামিখ আল মাররি।

রোববার (১৭ মে) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও কাতারের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশটিতে বাংলাদেশি জনশক্তি রপ্তানি বৃদ্ধি, প্রবাসী শ্রমিকদের কর্মসংস্থান এবং তাদের সার্বিক কল্যাণ ও সুরক্ষা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এর আগে দুই দিনের বিশেষ রাষ্ট্রীয় সফরে রোববার বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান কাতারের শ্রমমন্ত্রী। বিমানবন্দরে সরকারের পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর ব্রেক সাঈদ আল-সামিখ উপস্থিত ছিলেন। আলোচনায় কাতারের শ্রমমন্ত্রী বাংলাদেশের দক্ষ জনশক্তির ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনগুলোতে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com