• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন

জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা?

দৈনিক ঢাকা মেইল / ৪৫ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

চিলমারী প্রতিনিধি:আসন্ন চিলমারী উপজেলার ১নং রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান পদে  প্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন সমাজসেবক ও তরুণ নেতৃত্ব মোঃ আবু সাঈদ (বাবু) বি.এ। স্থানীয় জনমত বলছে, দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততা, জনসেবামূলক কর্মকাণ্ড এবং উন্নয়নমুখী চিন্তাভাবনার কারণে তিনি ভোটারদের আস্থার প্রতীক হয়ে উঠছেন।

এক সময় সাবেক কথাবন্ধু রেডিও চিলমারীর সঙ্গে যুক্ত থেকে সামাজিক সচেতনতা বৃদ্ধি, সাংস্কৃতিক বিকাশ এবং জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেন আবু সাঈদ (বাবু)। সেই অভিজ্ঞতা ও মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ তাকে ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে সুপরিচিত করে তুলেছে।

স্থানীয়দের মতে, আবু সাঈদ (বাবু)-র সবচেয়ে বড় শক্তি হলো সাধারণ মানুষের সঙ্গে তার আত্মিক সম্পর্ক। বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক সমস্যা সমাধানে এগিয়ে আসা এবং তরুণদের বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করার কারণে তিনি ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

ভোটারদের অনেকেই মনে করছেন, রানীগঞ্জ ইউনিয়নের উন্নয়নকে আরও গতিশীল করতে একজন সৎ, শিক্ষিত ও জনবান্ধব নেতৃত্বের প্রয়োজন। সেই বিবেচনায় আবু সাঈদ (বাবু) একজন যোগ্য প্রার্থী হিসেবে নিজেদের প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে স্থান করে নিয়েছেন।

নির্বাচিত হলে তিনি একটি স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গঠনের অঙ্গীকার করেছেন। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, যুব সমাজের কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা খাতে কার্যকর উদ্যোগ গ্রহণের কথাও জানিয়েছেন।

আবু সাঈদ (বাবু) বলেন, “ইউনিয়নের প্রতিটি মানুষ আমার পরিবারের সদস্য। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে একটি আধুনিক, উন্নত ও সেবামুখী ইউনিয়ন গড়ে তুলতে চাই। উন্নয়নের সুফল যেন সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যায়, সেটিই হবে আমার প্রধান লক্ষ্য।

স্থানীয় পর্যবেক্ষকদের মতে, তরুণদের মধ্যে তার গ্রহণযোগ্যতা যেমন বাড়ছে, তেমনি প্রবীণ ভোটারদের কাছেও তিনি একজন ভদ্র, সৎ ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে পরিচিত। ফলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মনে করছেন অনেকেই।

জনগণের প্রত্যাশা, সততা, যোগ্যতা ও জনসেবার মানসিকতা নিয়ে এগিয়ে চলা আবু সাঈদ (বাবু) নির্বাচিত হলে রানীগঞ্জ ইউনিয়নের উন্নয়ন ও কল্যাণে নতুন মাত্রা যোগ হবে। আর সে কারণেই অনেক ভোটারের মুখে এখন একটাই প্রশ্ন“উন্নয়নের স্বার্থে এবার কি আবু সাঈদ (বাবু)-কেই বেছে নেবে রানীগঞ্জ?”


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com