• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম
দিনাজপুরের ফুলবাড়ীতে মাদ্রাসা-প্রতিবন্ধীসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ১কোটি ৩০লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন র‍্যাব-৫-এর বিশেষ অভিযানে গ্রেপ্তার রতন শাহ, তদন্তে খতিয়ে দেখা হচ্ছে একাধিক অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক কাগজে স্বাধীনতা, বাস্তবে শৃঙ্খল: গণমাধ্যমের স্বাধীনতা কতটা নিশ্চিত? রাতভর নাটকীয়তার পর ভোরে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্র গ্রেপ্তার। বগুড়ায় নাশকতার মামলার আসামি ‘গরিবের ডাক্তার’ খ্যাত ডা. সামির হোসেন মিশু গ্রেপ্তার পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর, প্রাণনাশ ও মিথ্যা মামলার হুমকি; (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ প্রকাশ। বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের

দিনাজপুরের ফুলবাড়ীতে মাদ্রাসা-প্রতিবন্ধীসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ১কোটি ৩০লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান

mdfaruk mia / ১ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৪ জুলাই, ২০২৬

 

মোঃ আফজাল হোসেন দিনাজপুর প্রতিনিধি।

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ২৭টি ক্যাপিটেশন গ্রান্টভুক্ত মাদ্রাসাসহ এক কোটি ত্রিশ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার ৪ জুলাই দুপুর ১২ টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আর্থিক সহায়তার চেক বিতরণ করেন দিনাজপুর ৫ পার্বতীপুর ফুলবাড়ী আসনের এমপি মাননীয় সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক।

বিতরণী অনুষ্ঠানে উপজেলার ২৭টি ক্যাপিটেশন গ্রান্টভুক্ত মাদ্রাসার মাঝে এক কোটি ত্রিশ লাখ টাকার চেক ১০ জন প্রতিবন্ধীর মাঝে একটি করে হুইলচেয়ার ক্ষুদ্র নৃগোষ্ঠীর ২২ জন শিক্ষার্থীর মাঝে ২হাজার করে মোট ৪৪ হাজার টাকা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩২ জনের মাঝে ২হাজার করে মোট ৬৪ হাজার টাকা এছাড়াও ৩টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে ৭হাজার করে মোট ২১ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদানসহ পরিবেশ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একটি করে গাছ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ্, ফুলবাড়ী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাননীয় সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক এর সমন্বয়কারী মোঃ সাহাজুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সানোয়ার হোসেন,উপজেলা কৃষি অফিসার সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান,
মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার,বেতদিঘী ইউনিয়নের সাবেক ইউনিয়ন সভাপতি আলাউদ্দিন মাষ্টার,উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার গণমাধ্যম কর্মীগণ।

 


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com