• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম।

dailydhakamail / ৪২ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:– সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (১৮ জুলাই) দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মীর শাহে আলম বলেন, “শিক্ষামন্ত্রীর আলোচনা হয়, সমালোচনা হয়, আমারও হয়। শেরে বাংলা এ. কে. ফজলুল হক বলেছিলেন—কলকাতার দাদারা যদি প্রশংসা করেন, তাহলে বুঝতে হবে আমি সঠিক কাজ করছি না। আর যদি সমালোচনা করেন, তাহলে বুঝতে হবে আমি সঠিক কাজই করছি। আমারও মনে হয়, আমাদের নামে আলোচনা-সমালোচনা হয়। আমরা সঠিক কাজটি করছি বলেই।”

প্রতিমন্ত্রী বলেন, দায়িত্বে থেকেও যারা কাজ করেন না, তাদের নিয়ে কোনো আলোচনা বা সমালোচনা হয় না। কিন্তু যারা দিন-রাত দায়িত্ব পালন করেন, তাদের কাজ নিয়ে সমালোচনা হবেই—এটিই গণতন্ত্রের সৌন্দর্য।

তিনি বলেন, “মাননীয় শিক্ষামন্ত্রী ছোট্ট একটি শব্দ উদ্ধৃত করে বলেছিলেন। সেই শব্দের কারণে তিনি ভরা সংসদে দাঁড়িয়ে জাতির সামনে দুঃখ প্রকাশ করেছেন। এটাই হচ্ছে গণতন্ত্র। আমাদের বিরুদ্ধে অভিযোগ এলে আমরা পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সংসদে ১৮ কোটি মানুষের ভোটে নির্বাচিত ৩০০ জন এমপির সামনে জবাব দিই।”

ভোলায় নকলের সুযোগ দেওয়ার দাবিতে মিছিল হওয়ার ঘটনাকে দুঃখজনক আখ্যা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, “জুলাই যোদ্ধাদের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা ও স্নেহ রয়েছে। ২০ বছর ধরে আমরাও আন্দোলন করেছি। তবে জুলাই যোদ্ধাদের সম্মানের অর্থ এই নয় যে পরীক্ষায় নকল করতে দিতে হবে কিংবা বৃষ্টিতে ভিজেছে বলে ‘অটোপাস’ দিতে হবে।”

তিনি আরও বলেন, “যখন আমাদের দক্ষ, প্রাজ্ঞ ও অভিজ্ঞ শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন এসব বিষয়ে কথা বলেন, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই’ স্লোগান দেন। এমনকি কেউ কেউ সরকারের পদত্যাগও দাবি করেন। এ ধরনের দাবি অযৌক্তিক এবং দায়িত্বশীল আচরণের পরিচায়ক নয়।”

উত্তরাঞ্চলকে নিয়ে ঢাকার মানুষের ‘মফিজ’ বলে তাচ্ছিল্য করার মানসিকতা পরিবর্তনের তাগিদ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা, দক্ষতা ও কর্মক্ষমতা বাড়িয়েই এই অবহেলার জবাব দিতে হবে।

তিনি বলেন, নোয়াখালী বা কুমিল্লার মানুষ নিজেদের জেলার জন্য যেভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করেন, উত্তরাঞ্চলের ১৬ জেলার মানুষকেও সেভাবে একসঙ্গে এগিয়ে আসতে হবে।

মীর শাহে আলম বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরাঞ্চলের উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। সেই ভাবনা থেকেই বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে উত্তরাঞ্চলের মর্যাদা আরও বৃদ্ধি পায়। এতদিন দেশের বিভিন্ন এলাকায় বিমানঘাঁটি থাকলেও উত্তরাঞ্চলের ১৬ জেলায় কোনো বিমানঘাঁটি ছিল না। এক মাস আগে বগুড়ায় বিমানঘাঁটি স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “বগুড়া বিমানঘাঁটিকে কেন্দ্র করে প্রযুক্তিনির্ভর ড্রোন তৈরির কারখানা গড়ে তোলা হবে, যা নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। পাশাপাশি বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো সুবিধা চালু হলে নওগাঁ, জয়পুরহাট, বগুড়া-সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার সবজি, কৃষিপণ্য এবং লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের পণ্য সহজেই বিদেশে রপ্তানি করা সম্ভব হবে।”

উল্লেখ্য, হিসাববিজ্ঞান ও আইন বিভাগে ৪০ জন করে মোট ৮০ শিক্ষার্থী নিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু করল নওগাঁ বিশ্ববিদ্যালয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com