আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ– বিএনপির চেয়ারপার্সন, আপসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সদস্যসচিব হাফেজ মাওলানা মো. নুরুন্নবী।
শনিবার (১৫ আগস্ট ২০২৬ খ্রি.) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের ইবি রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম খান, সহসভাপতি আনিসুজ্জামান পাপ্পু, নাজমুল হাসান তালুকদার রানা, অমর কৃষ্ণ দাস, জাহাঙ্গীর হোসেন, সেলিম ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, নুর কায়েম সবুজ, মুন্সী জাহেদ আলম, মোস্তফা নোমান আলাল, হারুন অর রশিদ খান হাসান, লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, আলমগীর আলম, দপ্তর সম্পাদক এস. এম. তানভীর মাহমুদ পলাশ, সহদপ্তর সম্পাদক শেখ মো. এনামুল হক, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন রাজেশ।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. আলামিন খান, সাধারণ সম্পাদক মো. মোরাদ্দুজামান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল-কায়েস, সদস্যসচিব মিলন হক রঞ্জু, জেলা ছাত্রদলের নেতৃবৃন্দসহ জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর ভূমিকা এবং দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের বিভিন্ন দিক স্মরণ করেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।