মোঃরাসেল মিয়া
(কুড়িগ্রাম)প্রতিনিধি
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ১৪৩ পিস ভারতীয় ইয়াবা ও ১ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি ইকবাল জাহিদী মিজু (৩৮) ও তার সহযোগী নুর আলমকে (৩৫) গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) মধ্যরাতে উপজেলার তিলাই ইউনিয়নের কালাঁচান মোড় সংলগ্ন নুর আলমের বসতবাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এসআই আল-আমিন, এএসআই সোহাগ রানা ও আসাদুজ্জামানের সমন্বয়ে গঠিত দলটি তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের শরিফুল ইসলাম জাহিদীর ছেলে মিজু এবং সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে নুর আলমকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করে।
অভিযান চলাকালে মিজু পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুই পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ সদস্যরা কৌশল অবলম্বন করে তাদের দুজনকে আয়ত্তে আনে। এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ৬০ হাজার টাকা মূল্যের ১৪৩ পিস ইয়াবা ও ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
ভুরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “গ্রেফতারকৃত মিজু এলাকার অন্যতম কুখ্যাত মাদক কারবারি। সে ও তার চক্রের সদস্যরা উঠতি বয়সী কিশোর-কিশোরীদের লক্ষ্য করে নিয়মিত মাদক সরবরাহ করে আসছিল। তাকে গ্রেফতারের ফলে উপজেলার মাদক নিয়ন্ত্রণ পরিস্থিতিতে ইতিবাচক প্রভাব পড়বে।