• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী কোনো দেশের আমন্ত্রণে শর্ত থাকলে বন্ধুত্ব সম্ভব নয়: রুহুল কবির রিজভী। তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাজশাহীতে কলেজশিক্ষক সাময়িক বরখাস্ত। সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই কলকাতায় আগুনে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে; পরিবার চাইলে খরচ বহন করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী। চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু স্বামীর মৃত্যু: ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি বদলগাছীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী রিং জাল জব্দ, পরে পুড়িয়ে ধ্বংস সিরাজগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী দিনে মৎস্যজীবীদের নিয়ে প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ রাজশাহী রেঞ্জ ডিআইজির সিরাজগঞ্জে আগমন কমিউনিটি পুলিশিং সভায় যোগদান ও সদর থানা পরিদর্শন। কুড়িগ্রাম নাগেশ্বরীতে ডাক্তার দেখাতে গিয়ে নাছিমা বেগম নিখোঁজ ভুরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি মিজু ও সহযোগী গ্রেফতার বিএনপির চেয়ারপার্সন আপোষহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে- আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত সিরাজগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী শিক্ষকদের প্রাপ্য টাকা তুলতে ঘুষ জাতির দীনতার প্রকাশ: প্রধানমন্ত্রী প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান মির্জা ফখরুলের অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই

dailydhakamail / ১৩ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :– দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় পরলোকগমন করেছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ৯টা ৩৫ মিনিটে দিনাজপুরের বিরল উপজেলার ৯ নম্বর মঙ্গলপুর ইউনিয়নের মোস্তফাবাদ গ্রামের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করে তাঁর বড় ছেলে অরবিন্দ রায় জানান, মৃত্যুকালে সতীশ চন্দ্র রায়ের বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সতীশ চন্দ্র রায় ছিলেন একজন বর্ষীয়ান রাজনীতিবিদ। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও উপদেষ্টা পরিষদের সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তৎকালীন দিনাজপুর-৭ ও দিনাজপুর-২ আসন থেকে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন।

সতীশ চন্দ্র রায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রথম মন্ত্রিসভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
পরে তিনি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।

পারিবারিক সূত্র জানায়, বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় বিরল উপজেলার মোস্তফাবাদ এলাকার পারিবারিক শ্মশানে সতীশ চন্দ্র রায়ের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com