• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজাদপুরে সম্প্রীতি ও উৎসবের আমেজে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন অভাব অনটনে মানবেতর জীবনযাপন করছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য কুড়িগ্রামে এক ঘরেই ৫ হাজার রেকর্ড, ২২ গ্রামোফোন—বেঁচে আছে কলের গানের যুগ নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোররাতে ডিবির বড় অভিযান: নওগাঁয় সাড়ে ৪২ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফে ৫০ লিটার দেশীয় মদসহ মাদক কারবারি আটক সাতক্ষীরা জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আশাশুনি চ্যাম্পিয়ন সরিষাবাড়ীতে বালু ব্যবসার আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৭ ঘোড়ায় চড়ে বর, পালকিতে কনে, মহিষ ও গরুর গাড়িতে বরযাত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত টেকনাফে ৭ বছরের সাজাপ্রাপ্ত সাকের আহম্মদ গ্রেপ্তার আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের উপদেষ্টা হলেন সম্পাদক খান সেলিম রহমান আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক অনুষ্ঠিত সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় উত্তাল নাফ নদীতে বিজিবির অভিযান, ১ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩ সিরাজগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হাতেম হাসিল ভাতহাড়িয়া উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত সিরাজগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল নিশ্চিন্তপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন সাবেক অগ্রণী ব্যাংকের এজিএম মো. ফরিদুল হক। নওগাঁয় ৬ বছরের শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, দুই কিশোর গ্রেপ্তার চরভদ্রাসনে বাড়িতে চুরির অভিযোগ, স্বর্ণালংকার ও নগদ টাকা খোয়া যাওয়ার দাবি

শাহজাদপুরে সম্প্রীতি ও উৎসবের আমেজে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

দৈনিক ঢাকা মেইল / ১ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

 

মোঃ গোলজার হোসেন হীরা বিশেষ প্রতিনিধি:
ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতি ও আনন্দের বার্তা নিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে উদযাপিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব। উৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফরিদুল ইসলাম সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড), বিএনপির শাহজাদপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ,শ্রী অসীম কুমার সাহা বানী, সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, শ্রী বাসুদেব দত্ত সাধারণ সম্পাদ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক কমল সাহা মিন্টু।

অনুষ্ঠানে শাহজাদপুর উপজেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে উৎসবের অংশ হিসেবে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। আনন্দ-উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আয়োজকরা বলেন, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শুধু ধর্মীয় উৎসব নয়, এটি মানুষের মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করারও একটি উপলক্ষ। ধর্ম যার যার, রাষ্ট্র সবার এই চেতনাকে ধারণ করে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com