• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি রৌমারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ শুরু আজ এম এন শাওন সাদেকীর ওপর হামলার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান

দৈনিক ঢাকা মেইল / ১ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি:
স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করা এবং মানবিক সমাজ গঠনে রক্তদাতাদের অবদানকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পুরান ঢাকায় জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে সম্মাননা প্রদান ও সংগঠনটির কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশের চেয়ারম্যান শিহাব রিফাত আলম, জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব বাংলাদেশের উপদেষ্টা মো. শাফিউল বাশার এবং সংগঠনটির সেক্রেটারি জেনারেল ও দেশের সর্বোচ্চ সংখ্যক রক্তদাতা জাভেদ নাছিম সহ সংগঠনের কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।

অনুষ্ঠানে দীর্ঘদিন ধরে স্বেচ্ছায় রক্তদান, রক্তদানে জনসচেতনতা সৃষ্টি এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যদের সম্মাননা মেডেল প্রদান করা হয়।

সম্মাননা প্রাপ্তদের মধ্যে রয়েছেন—সংগঠনের উপদেষ্টা মো. শাফিউল বাশার, সাংগঠনিক সম্পাদক লায়ন কানিজ ফাতিমা, সহপ্রচার সম্পাদক রোহান ইসলাম, সেক্রেটারি জেনারেল মো. জাভেদ নাছিম, যুগ্ম সেক্রেটারি জেনারেল আশিকুল ইসলাম বিজয়, মো. আহসান হাবীব মানিক, কাজী জাহান ও মো. ফারুক মিয়া।

এ ছাড়া সম্মাননা প্রাপ্তদের তালিকায় রয়েছেন নুসরাত জাহান নদী, তুলন মণ্ডল, রেদোয়ান ইসলাম রবিন, রনি আহমেদ, মো. রিয়াজউদ্দিন, প্রচার সম্পাদক মো. আবুল কালাম এবং ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ আল কাইয়ুম।

অনুষ্ঠানে বক্তারা স্বেচ্ছায় রক্তদানকে মানবিক ও মহৎ উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, রক্তের অভাবে যেন কোনো রোগীর চিকিৎসা ব্যাহত না হয়, সে লক্ষ্যে সমাজের সর্বস্তরের মানুষকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসতে হবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে রক্তদানে উদ্বুদ্ধ করা, নিয়মিত রক্তদাতাদের সম্মান জানানো এবং জরুরি মুহূর্তে রক্তের প্রাপ্যতা নিশ্চিত করতে সংগঠিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও বলেন, রক্তদান শুধু একজন মানুষের জীবন বাঁচানোর মাধ্যম নয়, এটি মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ ধরনের আয়োজন স্বেচ্ছায় রক্তদানের প্রতি মানুষের আগ্রহ বাড়ানোর পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডে তরুণদের অংশগ্রহণ আরও জোরদার করবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com