বগুড়া প্রতিনিধি:– মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং অসুস্থ মানুষের চিকিৎসার খোঁজখবর নেওয়ার মধ্য দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও বগুড়া জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তানভীর আহসান হাবীব।
সম্প্রতি তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক ইউনিয়ন চেয়ারম্যানসহ এলাকার অসুস্থ নেতাকর্মী ও সাধারণ মানুষের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান। এ সময় তিনি রোগীদের চিকিৎসার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন এবং তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম ফুল, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোঃ আরমান হোসেন ডলারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সংশ্লিষ্টরা মনে করেন, রাজনীতি শুধু ক্ষমতা কিংবা পদ-পদবির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো, বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং মানবকল্যাণে কাজ করাই একজন প্রকৃত রাজনৈতিক কর্মীর অন্যতম দায়িত্ব।
তানভীর আহসান হাবীবের এই মানবিক উদ্যোগকে উপস্থিত নেতাকর্মীরা ইতিবাচক হিসেবে দেখছেন। তাঁরা বলেন, মানুষের ভালোবাসা ও আস্থা অর্জনের জন্য জনকল্যাণমূলক কর্মকাণ্ডের কোনো বিকল্প নেই।