• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী। শহীদ গাজীউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় শেরপুরের দরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ। গরিব ও দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চান ধুনটের চিকাশী ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মো: হেলালুর রহমান বাবু বাবার পথেই: প্রধানমন্ত্রী তারেক রহমান খাল পুনঃখনন উদ্বোধন করলেন দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বদলগাছীতে মানবিক সহায়তার ভিজিএফ চাউল বিতরণ বরিশালে বিএনপির উদ্যোগে দোয়া ও শোকরানা মোনাজাত বিএনপি জনগণের রায়ে বিশ্বাসী, জনগণের জন্য কাজ করে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁর বদলগাছীতে বছরের প্রথম বৃষ্টিতেই ইটভাটার সর্বনাশ: ১০ কোটি টাকার কাঁচা ইট নষ্ট — হতাশায় ভাটা মালিকরা চরভদ্রাসনে পদ্মা নদীর পাড়ে ফসলি জমির মাটি বিক্রির হিড়িক: হুমকিতে কৃষি ও পরিবেশ ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়াই প্রকৃত ঈদ — এ্যাডভোকেট শাহানাজ জামান বরিশাল হলিডে স্কুলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০০ পরিবার পেল ছাগল ও ফ্লোরম্যাট দুলালপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জিসাস বরিশাল জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে জাকির সভাপতি ও জাহিদুর সাধারণ সম্পাদক নির্বাচিত নরসিংদীর শিবপুরে সৌদি আরবের উপহারকৃত খেজুর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ

যশোর শহরের শংকরপুর এলাকায় বল ভেবে ককটেল নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে আহত তিন শিশু

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১০৫ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৯ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক;

যশোরে কুড়িয়ে পাওয়া ককটেলকে টেনিস বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণে তিন শিশু আহত হয়েছে। আহত শিশুরা সম্পর্কে ভাই-বোন।

আজ সোমবার (১৯ মে) সকাল ৮টার দিকে শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকায় শাহাদাত হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত শিশুরা হলো— শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার শাহাদৎ হোসেনের মেয়ে খাদিজা খাতুন (৫), সজিব হোসেন (৬) এবং আয়েশা খাতুন (৩)। আহত শিশুদের প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের মধ্যে খাদিজার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আহতদের স্বজনরা জানান, পাঁচ বছর বয়সী খাদিজা আজ সোমবার সকালে বাড়ির পাশে ছোটনের মোড়ের মাঠে খেলতে যায়। সেখানে পড়ে থাকা একটি ককটেলকে টেনিস বল ভেবে সে বাড়িতে নিয়ে আসে। পরে ওই বল দেখে তার ভাই সজিব আহমেদ ও বোন আয়েশা সুলতানা একসঙ্গে খেলায় অংশ নেয়। খেলার একপর্যায়ে হঠাৎ ককটেলটি বিস্ফোরিত হলে তিনজনই গুরুতর আহত হয়।

পরে তাদের যশোর জেনারেল হাসপাতাল ভর্তি করা হলে খাদিজার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। আহত তিন শিশুই একই পরিবারের সদস্য।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com