• শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

গোপালগঞ্জের সাতপাড় এলাকায় বাসের ধাক্কায় নিহত ১ বিক্ষুব্ধ জনতা বাস পুড়িয়ে দিয়েছে

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১১০ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২০ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জে বাসের ধাক্কায় নিহত ১ বিক্ষুব্ধ জনতা বাস পুড়িয়ে দিয়েছে।
গোপালগঞ্জে বাসের ধাক্কায় নিহতের জের ধরে বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে। আজ (২০ মে) মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় বাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, খুলনা থেকে বরিশাল গামী নয়ন পরিবহনের একটি যাত্রীবাহী বাস সাতপাড় বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল। এর পিছনেই একটি মোটরসাইকেল গিয়ে থামে।

এ সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস দাঁড়িয়ে থাকা মোটর সাইকেলটিকে পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলের দুই আরোহী সামনের গাড়ির সাথে ধাক্কা লাগে। ফলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জেলা শহরের পাওয়ার হাউজ রোডের বাসিন্দা রবি সরনকার (৫০) নামের একজন নিহত হয়।

আহত হয় মোটরসাইকেল চালক সঞ্জীব বিম্বাস (৫০) নামে আরও একজন। তার অবস্থা ও আশঙ্কাজনক। তাকে প্রথমে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে খুলনা মেডিকেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস-এর লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। ঘাতক বাসের ড্রাইভার এবং হেল্পার পলাতক রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার ডক্টর রুহুল আমিন ঘটনাস্থলে পৌঁছান। সেখানকার অবস্থা পর্যবেক্ষন করেন। আগুন দেয়ার ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে ও জানান তিনি।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com