• সোমবার, ০৪ মে ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম
শেরপুরে দুইটি চোরাই মোটরসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী সিরাজগঞ্জের তাড়াশে ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা ও টাকা লুটপাটের অভিযোগ নরসিংদীর পলাশে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩ বগুড়ায় খেজুরের গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে: স্পিকার গাইবান্ধায় ৫ জনসহ সারাদেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু বজ্রপাতে চার গরুর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন বগুড়ায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক শেরপুরে সনাতন ধর্মীয় অনুষ্ঠানে বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত সামান্য পাওনা টাকার দাবিতে ঝরল প্রাণ, শেরপুরে বৃদ্ধ নিহত এসআই রোখসানাকে ‘ম্যাডাম’ সম্বোধন করায় যুবক আটক, মুচলেকায় মুক্তি। অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী নোয়াবের সঙ্গে বৈঠক: সংবাদপত্রের স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ঢাকার প্রথম নারী ডিসি হলেন ফরিদা খানম পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সড়কমন্ত্রী

সীমান্ত থেকে জব্দ কোটি টাকার মাদক ধ্বংস করলো লালমনিরহাট বিজিবি

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১১০ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২১ মে, ২০২৫

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাট জেলার ৫টি উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধারকৃত অবৈধ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য আজ ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত এসব মাদকদ্রব্যের বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।
আজ বুধবার (২১ মে) দুপুর ৩ টায় বর্ডার গার্ড বাংলাদেশ লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে এসব মাদক ধ্বংস করা হয়।

 

মাদকগুলোর মধ্যে রয়েছে ভারতীয় ফেন্সিডিল, মদ, বিয়ার, হেরোইন,গাঁজা ও কডিসেপ সিরাপ,টেপেন্টাডল ট্যাবলেট।

এর মধ্যে রয়েছে ১ হাজার ৫৬বোতল দেশি বিদেশি মদ বিয়ার ৮৭ বোতল, কডিসেপ সিরাপ ৪ বোতল, ইস্কাপ সিরাফ ১৩ হাজার ৮০৮ বোতল, ২৮হাজার ৯২৮ বোতল ফেনসিডিল, ৯৬৪কেজি ১১৩গ্রাম গাঁজা, ৩৩কেজি হেরোইন, ১২ হাজার ৯৪পিস ইয়াবা, ২১ হাজার ৪১৮ পিস টেপেন্টাডল ট্যাবলেট,এসবের বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।

 

মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিগ্রেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান এসজিপি রিজিয়ন কমান্ডার রংপুর বিশেষ অতিথি হিসাবে সাব্বির আহমেদ সেক্টর কমান্ডার রংপুর,লালমনিরহাট ব্যাটালিয়ান( ১৫ বিজিবি) অধিনায়কল লে, কর্নেল মো মেহেদী ইমাম (পিএসসি) এছাড়া উপস্থিত ছিলেন লালমনিরহাট ১৫ বিজিবি মাদকদ্রব্য সহকারী পরিচালকসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com