• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজাদপুরে রংধনু মডেল স্কুল পরিদর্শনে ৭ উপসচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় সংসারে অশান্তি, সাদা মাইক্রোবাসে তুলে নেওয়ার পর নিখোঁজ ছেলে নীলফামারীতে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অসুস্থ নেতাকর্মী ও সাধারণ মানুষের খোঁজখবর নিতে হাসপাতালে তানভীর আহসান হাবীব দুদকের মহাপরিচালক হলেন বগুড়ার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা

প্রতিবন্ধী তরুণী ধর্ষণ, শালিসে আপোষ ৬ হাজার টাকায়

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৫৮ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৪ মে, ২০২৫

আব্দুন নুর আজাদ, ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একরামুল মুন্সি (৪৮) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। তিনি উপজেলার রাতোর ইউনিয়নের ভেদালি গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুল হামিদের ছেলে।

ঘটনাটি ঘটে গত মঙ্গলবার বিকেলে। অভিযোগ রয়েছে, ১০০ টাকার প্রলোভন দেখিয়ে তরুণীকে ভুট্টার ক্ষেতে নিয়ে ধর্ষণ করেন অভিযুক্ত একরামুল। ভুক্তভোগী তরুণী জানান, ঘটনার সময় তিনি চিৎকার শুরু করলে একরামুল পালিয়ে যান।

পরদিন বুধবার রাতে স্থানীয় বিএনপি নেতা ও রাতোর ইউনিয়ন বিএনপির সভাপতি আকতার হোসেন শালিস ডাকেন। সেখানে উভয় পক্ষের কথা শোনার পর অভিযুক্তকে ৬ হাজার টাকা জরিমানা করা হয় এবং সেই টাকা দিয়ে তরুণীকে দুটি ছাগল কিনে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

তরুণীর বাবা, একজন ভ্যানচালক, জানান, তিনি বৃহস্পতিবার ঠাকুরগাঁও আদালতে মামলা করতে গেলে তার ভাইয়ের মাধ্যমে তাকে ফিরিয়ে আনা হয়। পরে পুনরায় রাতে শালিস বসিয়ে ৪০ হাজার টাকায় আপোষ করতে বাধ্য করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারটি অসহায় হওয়ায় প্রভাবশালী নেতারা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। এমনকি অভিযুক্ত একরামুলের পক্ষ থেকে মোটা অঙ্কের অর্থ লেনদেনেরও অভিযোগ রয়েছে।

একজন নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াত নেতা বলেন, তরুণীর পরিবার চেয়েছিল অভিযুক্তকে জুতার মালা পরিয়ে গ্রামে ঘোরানো হোক অথবা তরুণীকে বিয়ে করতে বাধ্য করা হোক। তবে এসব দাবি শালিসে গৃহীত হয়নি।

আকতার হোসেন বলেন, “মেয়েটিকে ধর্ষণ করা হয়নি, শুধু হাত ধরেছিল বলেই শুনেছি। তাই বিষয়টি মীমাংসা করে দিয়েছি।” তবে আদালত থেকে তরুণীর বাবাকে ফিরিয়ে আনার বিষয়ে তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।

অভিযুক্ত একরামুল মুন্সিকে তার বাড়িতে পাওয়া যায়নি। তার মেয়ে রোজিনা আক্তার বলেন, “আমার বাবা মোবাইল ব্যবহার করেন না। মেয়েটি নিজের ইচ্ছাতেই ভুট্টার ক্ষেতে গিয়েছিল।” তিনি দাবি করেন, পরিবারগুলোর মধ্যে আপোষ হয়েছে।

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, “এ বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে এবং খোঁজ-খবর নেওয়া হবে।”


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com