• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ভ্যান চালকের বিরুদ্ধে!

dailydhakamail / ২০১ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৬ মে, ২০২৫

বুলবুল আহম্মেদ বুলু বদলগাছী নওগাঁ প্রতিনিধিঃ-নওগাঁর বদলগাছীতে তৃতীয় শ্রেণী পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে জোর পূ্র্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এক ভ্যান চালকের বিরুদ্ধে!

ঘটনাটি ঘটেছে উপজেলার বালুভরা ইউনিয়নে।অভিযুক্ত ব্যাক্তি উপজেলার
বালুভরা ইউপির পশ্চিম বালুভরা পাটনঘাটা এলাকার মৃত: খবির উদ্দিনের
ছেলে রাজ্জাক( ৫০) বলে জানা-গেছে ।

স্থানীয়রা জানান,২৫শে মে রবিবার দুপুর ২টার পর উপজেলার বালুভরা ইউনিয়নের এক মাদ্রাসা পড়ুয়া তৃতীয় শ্রেণীর ছাত্রী বাড়ি ফেরার পথে এক ভ্যান চালকের সাথে পথিমধ্য দেখা হয়। ভ্যান চালক ঐ শিশু কে বাড়িতে পৌছিয়ে দেওয়া কথা বলে ভ্যানে তোলে নেয়।

বালুভরা ইউপির পাটনঘাটা-এলাকার ঈদগাহ মাঠ সংলগ্ন জায়গায় পৌছিলে ভ্যান চালক ভুক্তভোগী শিশুকে প্রলোভন দেখিয়ে পাশের ঝোপে নিয়ে যায়। পাঁচ টাকা শিশুর হাতে ধরিয়ে দিয়ে শিশুকে কুপ্রস্তাব দেয় ।এসময় শিশুটি তার কথায় রাজি না হলে তাকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করেন অভিযুক্ত ভ্যান চালক ।

এসময় শিশুটি চিৎকার করলে দূষ্কৃতিকারী ব্যাক্তি তাকে ছেড়ে দিয়ে দ্রুত চলে যায়।

ভুক্তভোগী শিশুটি বাড়িতে পৌছার পর ঘটনাটি প্রথমে তার দাদীর কাছে প্রকাশ করেন ।পরে এবিষয়ে বিস্তারিত বাবা-মায়ের কাছে খুলে বলেন ।

এ ঘটনার বিষয়টি বিকেলে জানাজানি হলে স্থানীয়রা ঐ অভিযুক্ত রাজ্জাকের বাড়ির সামনে ভিড় জমায় ।

এসময় অভিযুক্ত ভ্যান চালক বাড়ির পিছনের জানালা দিয়ে পালিয়ে চলে যায়।

অভিযুক্ত ভ্যান চালক রাজ্জাক টাকা দেওয়ার প্রলোভে কৌশলে শিশুটিকে আড়ালে নিয়ে গিয়ে এই কুকর্ম করার চেষ্টা করে ।একই সাথে ভ্যান চালক রাজ্জাকের কঠোর শাস্তি দাবিও জানান এলাকাবাসী ।

পুলিশের জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে ঐ দিন বিকালে থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এবিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান,এ ঘটনার বিষয়ে থানায় আইনগত প্রক্রিয়া
চলমান রয়েছে ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com