• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া

তানোরে তালন্দ ইউপির কৃষক দলের আহ্বায়ক কমিটি গঠন

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৪৫ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৬ মে, ২০২৫

মনিরুজ্জামান মনি , তানোর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর তানোর উপজেলার ৫নং তালন্দ ইউনিয়নে কৃষক দলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৪ মে) সন্ধ্যা ৭টায় তালন্দ ইউনিয়নের লালপুর বাজারে ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় এ কমিটি গঠন করা হয়।

সভায় ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সর্বসম্মতিক্রমে নজরুল ইসলামকে আহ্বায়ক, শফিকুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক এবং গোলাম রাব্বানীকে সদস্য সচিব করে ১৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অনুমোদন দেন তানোর উপজেলা কৃষক দলের আহ্বায়ক নাসির উদ্দীন মিঠু, যুগ্ম আহ্বায়ক বিএম আহম্মেদ এবং সদস্য সচিব মোতালেব হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

সভায় নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, গত ২৯ এপ্রিল তানোর উপজেলা কৃষকদলের এক জরুরি সভায় ইউনিয়ন পর্যায়ে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় নিষ্ক্রিয় পুরনো কমিটি বিলুপ্ত করে নতুন এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় আহ্বায়ক কমিটি গঠন করা হবে এবং পরে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com