• সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম
শেরপুরে দুইটি চোরাই মোটরসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী সিরাজগঞ্জের তাড়াশে ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা ও টাকা লুটপাটের অভিযোগ নরসিংদীর পলাশে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩ বগুড়ায় খেজুরের গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে: স্পিকার গাইবান্ধায় ৫ জনসহ সারাদেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু বজ্রপাতে চার গরুর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন বগুড়ায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক শেরপুরে সনাতন ধর্মীয় অনুষ্ঠানে বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত সামান্য পাওনা টাকার দাবিতে ঝরল প্রাণ, শেরপুরে বৃদ্ধ নিহত এসআই রোখসানাকে ‘ম্যাডাম’ সম্বোধন করায় যুবক আটক, মুচলেকায় মুক্তি। অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী নোয়াবের সঙ্গে বৈঠক: সংবাদপত্রের স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ঢাকার প্রথম নারী ডিসি হলেন ফরিদা খানম পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সড়কমন্ত্রী

জামালপুরে মাদকসহ ইয়াবা ব্যবসায়ী আটক

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ২০৯ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

আল আমিন হাসান ,

জামালপুর সরিষাবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে ১২কেজি গাঁজা, বাংলা মদ ও দেশী-বিদেশী অস্ত্রসহ ৫ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার পোগলদিঘা কান্দারপাড়া ও পিংনা বাজার এলাকা থেকে এদের কে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন – পোগলদিঘা কান্দারপাড়া গ্রামের মৃত সুমন শেখের ছেলে চাঁন মিয়া ও মৃত মোঃ গাজী রহমানের ছেলে মোঃ ফরহাদ হোসেন, পিংনা বাজার এলাকার মোঃ শুভ মিয়ার ছেলে মোঃ তনু তালুকদার,মোঃ অন্তর তালুকদার ও মোঃ মিজানুর রহমানের ছেলে নাঈমুর রহমান।

অভিযান সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে আর্মির গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে উপজেলা পোগলদিঘা ও কান্দারপাড়া এবং পিংনা বাজার এলাকায় ২৬ বীর- এর বিএ-১১৩১৮ ক্যাপ্টেন অর্ণব কবির পাপন এর নেতৃত্বে সেনা সদস্যরা অভিযান পরিচালনা করেন। এসময় তাদের দেহসহ ঘরবাড়ি তল্লাশি করে ১২ কেজি গাঁজা,২ লিটার বাংলা মদ, ৯টি লাইটার,১টি দেশীয় চাপাতি, ১টি চাইনিজ রিং ও ৪টি ইন্ডিয়ান মদের খালী বোতল জব্দসহ উদ্ধার করা হয়েছে।

সেনা অভিযান শেষে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা এস আই আনোয়ার হোসেন ও এস আই আলমগীর হোসেন এর কাছে উদ্ধারকৃত সামগ্রী ও সরঞ্জামাদি হস্তান্তর করা হয়।

এ বিষয়ে ২৬ বীর- এর বিএ-১১৩১৮ ক্যাপ্টেন অর্ণব কবির পাপন বলেন, আর্মির গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে মোঃ চাঁন মিয়া, মোঃ ফরহাদ হোসেন ,মোঃ অন্তর মিয়া, মোঃ নাঈমুর রহমান ও তনুর বাড়িতে তল্লাশি করে গাঁজা,মদসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এবং মাদক কারবারীর সাথে জড়িত থাকার অপরাধে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com