• শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে মসলার আমদানি, কমেছে দাম

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৬৬ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৮ মে, ২০২৫

মোঃ জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

কোরবানি ঈদকে ঘিরে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে মসলা জাতীয় পণ্যের আমদানি। এর ফলে হিলির বাজারে কমতে শুরু করেছে মসলার দাম। কেজি প্রতি প্রকারভেদে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত কমেছে দাম। এতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। আমদানিকৃত মসলা জাতীয় পণ্য দ্রুত খালাসপূর্বক সকল ধরনের সহযোগিতা করছে হিলি কাস্টমস।

বুধবার (২৮ মে) দুপুরে হিলির বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।
আর মাত্র দেড় সপ্তাহ পরই কোরবানির ঈদ। এই ঈদে মসলা জাতীয় পণ্যের চাহিদা বেশি থাকে। তবে গত বছরের তুলনায় এ বছর মসলার দাম অনেকটাই কম। বর্তমানে হিলির বাজারে সাদা এলাচের দাম কেজিতে ৪০০ টাকা কমে প্রকারভেদে খুচরা বিক্রি হচ্ছে ৩ হাজার ৮০০ থেকে ৫ হাজার টাকা কেজি দরে। কালো এলাচ ২০০ টাকা কমে বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ টাকা কেজিতে। দারুচিনি ৪২০ থেকে ৫৬০ টাকা, লবঙ্গ ১ হাজার ৪০০ টাকা ও গোলমরিচ বিক্রি হচ্ছে ১ হাজার ১০০ টাকা কেজি দরে। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। আমদানি বেশি এবং বাজারে সরবরাহ বৃদ্ধির কারণে কমেছে দাম, বলছেন বিক্রেতারা।

হিলি বাজারের কয়েকজন বিক্রেতা বলেন, এক থেকে দেড় সপ্তাহ ধরে জিরাসহ প্রায় মসলার দাম কমে গেছে। হিলি বন্দর দিয়ে জিরাসহ সব মসলার আমদানি বেড়েছে, যার কারণে দামও কমে গেছে। দেশের বিভিন্ন স্থান রংপুর, গাইবান্ধা, বগুড়া, রাজশাহী ও ঢাকা থেকে ক্রেতারা আসেন মসলা কিনতে। ঈদ উপলক্ষে বেচাবিক্রি মোটামুটি শুরু হয়েছে। ঈদের আগমুহূর্তে বেচাবিক্রি আরও বাড়বে।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দীন বলেন, কোরবানি ঈদকে সামনে রেখে হিলি স্থলবন্দর দিয়ে আদা, জিরা, সাদা এলাচসহ বিভিন্ন মসলা জাতীয় পণ্যের আমদানি বৃদ্ধি পেয়েছে। দেশের বাজারে আমদানিকৃত পণ্য বাজারজাত করতে সকল ধরনের সহযোগিতা করছে হিলি কাস্টমস। চলতি মাসের ২৭ মে পর্যন্ত ৪১ ট্রাকে ৭৫০ মেট্রিকটন আদা এবং ১০৪ ট্রাকে ৩ হাজার ১৩৫ মেট্রিকটন জিরা আমদানি হয়েছে এই স্থলবন্দর দিয়ে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com