• শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

ফরিদপুরে এবার দেশি গরুর চাহিদা অনেক বেশি

বার্তা সম্পাদক / ১৫১ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৩০ মে, ২০২৫

মোঃ মাসুদ রানা, ফরিদপুর

ফরিদপুরে এবার দেশি গরুর চাহিদা অনেক বেশি
চরাঞ্চলের ক্ষুদ্র খামারিদের গরুগুলোর চাহিদা বেশি।

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ফরিদপুরে জমে উঠেছে কোরবানির পশুর বাজার। এ জেলায় এবার কোরবানির জন্য প্রয়োজনের তুলনায় বেশি পশু মজুত আছে। এসবের মধ্যে চলাঞ্চলে প্রাকৃতিক পরিবেশে পালিত দেশি গরুর চাহিদা বেশি।

জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তথ্য অনুযায়ী, ফরিদপুরে এবার ১ লাখ ৮ হাজার ৯১টি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। এ জেলায় ১ লাখ ৮ হাজারটি কোরবানির পশুর চাহিদা আছে। ফরিদপুরে ৮ হাজার ১৭৮টি গরুর খামার আছে। কোরবানির জন্য গরুর পাশাপাশি ছাগল-ভেড়াসহ অন্যান্য পশুও প্রস্তুত করা হচ্ছে।

ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের চরদোলায় গ্রামে সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রায় প্রতিটি বাড়িতেই আছে ক্ষুদ্র খামার। এসব খামারে প্রাকৃতিকভাবে পালিত গরুগুলোর চাহিদা ব্যাপক। নদী পার হয়ে ব্যাপারীরা ছুটে আসছেন এসব গরু কিনতে।

ওই গ্রামের খামারি ইসরাক মুন্সি রাইজিংবিডি ডটকমকে বলেছেন, আমরা প্রাকৃতিক খাদ্য যেমন: ঘাস, ভুট্টা, ভুষি আর খৈল খাওয়াই। এই চরে ঘাস আর ভুট্টা লাগাই, তাতেই গরুগুলো মোটা-তাজা হয়েছে।

একই গ্রামের খামারি বিলকিস বেগম বলেন, “আমরা গরুগুলোকে বেঁধে রাখি না। তারা চরে ঘুরে ঘুরে ঘাস-পাতা খায়। মুক্তভাবে পালন করায় গরুগুলো চঞ্চল ও স্বাস্থ্যবান।
আরেক খামারি রাজু মুন্সি বলেন, “আমাদের চরের গরুগুলো মোটা-তাজা। দামও ভালো পাচ্ছি। ১ লাখ ২০ হাজার টাকার নিচে এখানে কোনো গরু নেই। প্রতিদিনই ব্যাপারীরা আসছেন।

তবে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, “আমাদের চরে পশু হাসপাতাল নেই। গরু অসুস্থ হলে শহরে নেওয়া সম্ভব নয়। আমরা চাই, এখানে একটি পশু হাসপাতাল হোক।

চরদোলায় গ্রামের আরেক ক্ষুদ্র খামারি মালেক শেখ রাইজিংবিডিকে বলেন, “আমরা কষ্ট করে প্রাকৃতিকভাবে গরু পালছি। কিন্তু, ভারত থেকে চোরাই পথে বেশি গরু এলে আমরা ক্ষতির মুখে পড়ব। আমাদের গরুর ভালো দাম পাওয়া কঠিন হয়ে যাবে। তাই, কোনোভাবেই যেন ভারত থেকে গরু না আসে।

চরাঞ্চলে গরু কিনতে আসা ব্যাপারী মো. তানভীর রহমান বলেন, “ফরিদপুরের চরাঞ্চলের গরুগুলোর চাহিদা সবচেয়ে বেশি। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দেন, তাদের প্রথম পছন্দ এই প্রাকৃতিকভাবে পালিত গরু। শহরের ছোট-বড় খামারের গরুগুলোও মানসম্পন্ন।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সঞ্জীব কুমার বিশ্বাস রাইজিংবিডিকে বলেন, এবার কোরবানির জন্য পর্যাপ্ত পশু আছে। বিশেষ করে, চরাঞ্চলের ক্ষুদ্র খামারিদের গরুগুলোর চাহিদা বেশি। আমরা সব সময় তাদের সহযোগিতা করছি। গরু অসুস্থ হলে ফোন পেলেই আমরা দ্রুত পৌঁছে চিকিৎসা দিচ্ছি।

চরাঞ্চলে পশু হাসপাতালের দাবি প্রসঙ্গে তিনি বলেন, খামারিরা এ বিষয়ে মৌখিকভাবে জানিয়েছেন। তবে, লিখিত কোনো আবেদন পাইনি। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।

চরাঞ্চলের ক্ষুদ্র খামারিদের প্রাকৃতিক পদ্ধতিতে গরু পালন এবং বাজারে এর ব্যাপক চাহিদা ফরিদপুরের কোরবানির বাজারকে আরো সমৃদ্ধ করেছে। তবে, পশু হাসপাতালের অভাব দূর করতে পারলে এই অঞ্চলের খামারিরা আরো বেশি উপকৃত হবেন বলে মনে করছেন স্থানীয়রা।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com