• সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম
শেরপুরে দুইটি চোরাই মোটরসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী সিরাজগঞ্জের তাড়াশে ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা ও টাকা লুটপাটের অভিযোগ নরসিংদীর পলাশে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩ বগুড়ায় খেজুরের গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে: স্পিকার গাইবান্ধায় ৫ জনসহ সারাদেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু বজ্রপাতে চার গরুর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন বগুড়ায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক শেরপুরে সনাতন ধর্মীয় অনুষ্ঠানে বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত সামান্য পাওনা টাকার দাবিতে ঝরল প্রাণ, শেরপুরে বৃদ্ধ নিহত এসআই রোখসানাকে ‘ম্যাডাম’ সম্বোধন করায় যুবক আটক, মুচলেকায় মুক্তি। অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী নোয়াবের সঙ্গে বৈঠক: সংবাদপত্রের স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ঢাকার প্রথম নারী ডিসি হলেন ফরিদা খানম পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সড়কমন্ত্রী

আন্তঃজেলা অজ্ঞান পার্টির মূলহোতাসহ ১১ সদস্য আটক।

dailydhakamail / ২১৩ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৩০ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ- রংপুরে আন্তঃ জেলা অজ্ঞান পার্টির মূল হোতা ইমরান খানসহ ১১ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩) রংপুর।

এ সময় তাদের কাছ থেকে চেতনানাশক হালুয়া ও ঔষধ উদ্ধার করা হয়।

শুক্রবার (৩০ মে) দুপুরে র‌্যাব-১৩ রংপুরের সদর দফতরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: জয়নুল আবেদীন পিএসসি।

তিনি বলেন, টার্গেট অনুযায়ী আজ শুক্রবার দিনাজপুরের আমরুল বাড়ি গরুর হাটে তাদের অপারেশনের কথা ছিল। এক গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে রংপুর মহানগরীর হোটেল এম রহমান, হোটেল জামাল এবং হোটেল সানমুনে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে অজ্ঞান পার্টির সিন্ডিকেট প্রধান ইমরান খানকে গ্রেফতার করি। তার বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গার পাড়া গ্রামে।

এছাড়াও গ্রেফতার করা হয় রাজবাড়ির পাংশার বাগদুলি গ্রোমের আব্দুল সাদেক সেখ, টাঙ্গাইলের ঘাটাইলের আথাইল শিমুল এলাকার আ: লতিফ, সিরাজগঞ্জের এনায়েতপুরের বারপুর গ্রামের মো: খসরু আহমেদ, গাইবান্ধার সদরের উত্তর ঘঘোয়ার জয়নাল আবেদিন, মুন্সিগঞ্জের সিরাজদিখানের চর বিশ্বনাথের মহিবুল, শ্রী নগরের কামারখোলা গ্রামের রিপন ও টঙ্গিবাড়ির পুরবা এলাকার চান শরীফ ব্যাপারি, মানিকগঞ্জের দৌলতপুরের সমেতপুর গ্রামের মো: আ: সালাম, জামালপুরের বকশিগঞ্জের খাসিরপাড়ার মো: আজাহার উদ্দিন এবং কুষ্টিয়া সদরের হরিপুর নদীরকূল ফুলতলার রেজাউল ইসলাম।

র‌্যাব কর্মকর্তা আরো জানান, এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন কোম্পানির ৪৫০ পিস চেতনানাশক ঔষধ, ছোট বড় বিভিন্ন সাইজের প্রায় ১০ কৌটা চেতনানাশক হালুয়া এবং একটি পলিথিন ব্যাগে ১৭ পিস হালুয়া উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, ঈদকে সামনে রেখে তারা উত্তরাঞ্চলে সক্রিয় হয়ে উঠেছে এবং অবস্থান নিয়েছে রংপুরসহ বড় শহরগুলোতে। এই অঞ্চলের গরুর হাটগুলোতে তারা কৌশলে অজ্ঞান করে মানুষের টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। গ্রেফতার আসামিদের জবানবন্দি অনুযায়ী আজ দিনাজপুরের আমবাড়ী গরুর হাটে তাদের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা ছিল। তাদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com