• শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

জামালপুরে মোবাইল ব্যবহারে নিষেধ করায় কিশোরীর আত্মহত্যা

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৩৮ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১ জুন, ২০২৫

মোঃ মাকসুদুর রহমান

জামালপুর শহরের বটতলা এলাকা অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারে বারণ করার জেরে মার্জিয়া আরিফ মুনিয়া তামান্না (১১) নামের এক কিশোরীর আত্মহত্যা করেছে। তামান্না সদর উপজেলার বাঁশচড়া এলাকার আরিফ হোসেনের (৩৭) মেয়ে।

রোববার (১ জুন) সকালের দিকে ঘটনাস্থল থেকে ওই কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে মোবাইল ব্যবহারে নিষেধ করাতেই এই কিশোরী আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।

বিষয়টি নিয়ে আরিফ হোসেন জানান, তার মেয়ে মার্জিয়া শহরের উইজডম ল্যাব. স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণীর ছাত্রী। শহরের স্কুলে মেয়েকে ভর্তি করিয়ে তামান্নার বাবা স্কুলের কাছেই ১মাস আগে বাসা ভাড়া নেন। শনিবার ২টার দিকে তিনি ঘুম থেকে উঠে দেখেন তামান্না তার মোবাইল ফোন ব্যবহার করছে। তখন অতিরিক্ত ফোন ব্যবহার করতে নিষেধ করেন। পরে সে তার বাবার কথা না মানলে একপর্যায়ে দুটি থাপ্পড় দিয়ে তামান্নার কাছ থেকে মোবাইল নিয়ে নেন তার বাবা। পরের দিন রবিবার সকাল হলেও তামান্না দরজা না খোলায় ৯৯৯ এ ফোন দিলে পুলিশ এসে দরজা ভেঙ্গে দেখেন ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুঁলে আছে তামান্না।

জামালপুর পিবিআই পরিদর্শক সামিউল ইসলাম সানী বলেন, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— মোবাইল ব্যবহার করতে নিষেধ করায় আত্মহত্যা করেছে এ কিশোরী। নিহতের মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com