• শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

বদলগাছীতে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক 

dailydhakamail / ১৯৯ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২ জুন, ২০২৫

বুলবুল আহমেদ বুলু বদলগাছী প্রতিনিধি নওগাঁ:- মাদকের বিরুদ্ধে নিয়ন্ত্রণ আনতে আবারও সফল অভিযান পরিচালনা করলো নওগাঁর বদলগাছী থানা পুলিশের একটি বিশেষ দল। গতকাল মধ্যরাতে একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া গ্রামের দবির উদ্দিনের ছেলে মো.হাসিম রেজা (৪২)। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি মাদক ব্যবসা ও বিক্রির সঙ্গে জড়িত ছিল। বর্তমানে সে নওগাঁ সদরের উকিলপাড়া ভাড়া বাসায় বসবাস করছিলো। বদলগাছী থানা এলাকায় এসে মাদক ব্যবসা পরিচালনা করছে। এমন সংবাদের ভিক্তিতে তাকে দেউলিয়া গ্রামের নিজ বাড়ী থেকে ৩ কেজি ২০০ গ্রাম গাঁজা সহ আটক করা হয়।

অভিযান পরিচালনাকারী দলের একজন কর্মকর্তা এসআই মনিরুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, তার নিজ বাড়ীতে গাঁজার একটি বড় চালান আসছে। পরে তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করি এবং তার কাছ থেকে ৩ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করি।”

আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ আরও জানায়, এই চক্রের অন্য সদস্যদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, এই মাদক অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী হাসিম কে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com