• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে এক অনন্য ও মহিমান্বিত ঘটনা বরাদ্দ আছে, তবু সারের জন্য কৃষকের হাহাকার: ভূরুঙ্গামারীতে ক্ষোভের নেপথ্যে বণ্টনব্যবস্থা রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার স্বামীর করা ৫ লাখ টাকা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে CCTV ক্যামেরায় নজরদারির অভিযোগ, জমি দখলের দাবি টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান: এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক টেকনাফ সীমান্তে কোস্ট গার্ডের পৃথক অভিযান: ৫ কেজি আইস ও ৫ হাজার ইয়াবা জব্দ, আটক ১ দুলালপুরে ইয়াবাসহ শফিকুল আটক, বাড়িতে তল্লাশিতে বিপুলসংখ্যক ভুয়া এনআইডি উদ্ধার সিরাজগঞ্জের কবি, লেখক ও সাহিত্য-সংস্কৃতিমনাদের চলনবিলের বর্ষাকালীন সৌন্দর্য উপভোগ করতে নৌ-ভ্রমণ আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। টেকনাফে দেশীয় মদসহ দুই মাদক কারবারি আটক টেকনাফের জিয়া উদ্দিন ২ লাখ ইয়াবাসহ উখিয়ায় আটক টেকনাফে পাচারের আগেই ১০ ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ১ বগুড়ায় নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নরসিংদীতে মোবাইল কোর্টে: দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টেকনাফের হ্নীলার মগপাড়ায় ৭০ হাজার ইয়াবা উদ্ধার, চালানের প্রকৃত মালিক মাহাবু এখনো অধরা চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী কোনো দেশের আমন্ত্রণে শর্ত থাকলে বন্ধুত্ব সম্ভব নয়: রুহুল কবির রিজভী। তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

দু:স্থ-অসহায় মানুষের জন্য দুর্গাপুরে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৫৮ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

মামুন রণবীর,নেত্রকোণা

নেত্রকোণার দুর্গাপুরে দু:স্থ স্বাস্থ্য কেন্দ্রের (ডিএসকে) সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চন্ডিগড় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মঙ্গলবার (৩ জুন) এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এতে চর্ম ও যৌন রোগের চিকিৎসা দেয়া হয়। এই স্বাস্থ্য ক্যাম্পে সহযোগিতা করে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত রোগীদের স্বাস্থ্য সেবা প্রদান করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. লক্ষণ চন্দ্র হুড় বাবন।

এই স্বাস্থ্য ক্যাম্প উদ্বোধন করেন ডিএসকের আঞ্চলিক ব্যবস্থাপক নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী রুপন কুমার সরকার। এতে আরো উপস্থিত ছিলেন ফেরদৌস ওয়াহিদ জীবন,রুহুল আমিন প্রমুখ। স্বাস্থ্য ক্যাম্প চলাকালে ক্যাম্প পরিদর্শন করেন দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাফিউল ইসলাম তালুকদার ও সাবেক ইউপি চেয়ারম্যান ইমাম হাসান আবুচান।

সাধারণ মানুষকে সেবা প্রদানে আয়োজিত এই স্বাস্থ্য ক্যাম্পে দুই শতাধিক রোগীকে সেবা দেয়া হয়। সেবা নিতে আসা চর্মরোগ আক্রান্ত ফাতেমা খাতুন বলেন,আমি অনেকদিন যাবত চর্ম রোগে ভুগছি। এখানে এসে সেবা পেয়ে আমি অনেক উপকৃত হয়েছি। ফ্রিতে ঔষধও পেয়েছি।

চিকিৎসা নিতে আসা আশরাফ উদ্দিন বলেন,আমাদের মতো মানুষের পক্ষে শহরে গিয়ে ভালো ডাক্তার দেখানো সম্ভব হয়না। এখানে ডাক্তার সাহেব আমাকে পরীক্ষা করে ঔষধ দিলেন। এই সেবা পেয়ে আমার অনেক উপকার হলো।

স্বাস্থ্য ক্যাম্পে তিন বছরের শিশু মানসুরাকে নিয়ে এসেছেন তার মা মর্জিনা বেগম। চিকিৎসককে দেখিয়ে তিনি যেন নিশ্চিন্ত হলেন। মর্জিনা বলেন,এই শিশু বাচ্চা বেশকিছুদিন ধরেই চর্মরোগে ভুগছে। সে কয়েকদিন যাবত শুধু কান্না করছিলো। আজ ডাক্তার সাহেবকে দেখানোর পর তিনি ঔষধ দিলেন। তিনি বললেন এই ঔষধ নিয়মিত দিলে বাচ্চা দ্রুত ভালো হয়ে যাবে। আমি চিন্তামুক্ত হলাম।

এই স্বাস্থ্য ক্যাম্পে সকাল থেকেই চন্ডিগড় ইউনিয়নের বিভিন্ন গ্রামের লোকজন জড়ো হতে থাকেন। নারী-পুরুষ-শিশু সবাইকে এখানে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

দু:স্থ স্বাস্থ্য কেন্দ্রের সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী রুপন কুমার সরকার বলেন,সমাজের দু:স্থ মানুষের কল্যাণে,তাদের সেবায় আমাদের প্রতিষ্ঠান সর্বদা নিয়োজিত। তারই ধারাবাহিকতায় সুবিধাবঞ্চিত এই গ্রামের মানুষদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এখানে শত শত রোগী চিকিৎসা গ্রহণ করে উপকৃত হয়েছেন। আর্তমানবতার সেবায় আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com