• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

বদলগাছীতে মসলা চাষে কৃষকের আগ্রহ বাড়াতে মাঠ দিবস

বার্তা সম্পাদক / ২০৬ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

বুলবুল আহম্মেদ বুলু
বদলগাছী নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছী উপজেলায় মসলা জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আজ মঙ্গলবার অনুষ্ঠিত হলো মাঠ দিবস।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের মসলা চাষে উদ্বুদ্ধ করা ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে সচেতন করা হয়।

উপজেলার বালুভরা ইউনিয়নের প্রধানকুন্ডি এলাকায় এ মাঠ দিবসের আয়োজন করা হয়। এতে প্রধান
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত
পরিচালক,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,রাজশাহী অঞ্চল
কৃষিবিদ ড.মো. আজিজুর রহমান। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ
অধিদপ্তর, নওগাঁ কৃষিবিদ মো. আবুল কালাম আজাদ।
মাঠ দিবসে বক্তারা বলেন, দেশীয় চাহিদা মেটানোর
পাশাপাশি রপ্তানিযোগ্য ফসল হিসাবে মসলা চাষের বিপুল
সম্ভবনা রয়েছে। বিশেষ করে আদা,জিরা,রসুন,পিয়াজ
মরিচের উন্নত জাত এবং সঠিক চাষাবাদ পদ্ধতি প্রয়োগ করে কৃষকরা অধিক ফসল ও লাভবান হতে পারেন।
অনুষ্ঠানে উপস্থিত কৃষকদের মাঝে উন্নত জাতের
বীজ,সার ব্যবস্থাপনা ও কীটনাশক ব্যবহারের কৌশল নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া কয়েকজন সফল মসলা চাষি তাদের অভিঙ্গতা ভাগ করে নেন।

স্থানীয় কৃষক বলেন,মাঠ দিবসে এসে আমরা অনেক
কিছু শিখেছি। এখন থেকে উন্নত পদ্ধতিতে মসলা চাষ
করবো। আশা করি লাভও বেশী হবে।
হর্টিকালচারিষ্ট মো. নাছরুল মিল্লাত বলেন,
বদলগাছীতে মসলা চাষের সম্ভবনা ব্যাপক। মাঠ দিবসের
মাধ্যমে কৃষকদের উৎসাহিত করে এর আওতা আরো বাড়ানো হবে।

পরে বিকালে বদলগাছী হর্টিকালচার সেন্টারে উন্নত মসলা জাতও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের দুই দিন ব্যাপি কৃষক কৃষাণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com